সৈয়দ রফিকুল ইসলাম যশোর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন । বর্তমানে তিনি জামালপুরের এসপি হিসেবে কর্মরত আছেন ।যশোরের পুলিশ সুপার রওনক জাহানকে বদলি করে পাঠানো হয়েছে শরীয়তপুরে।
মেহেরপুর গাংনীতে সাহেবনগর গ্রামের তালতলা মোড়ে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় রানা আহম্মেদ (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। আজ বুধবার দুপুরে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত রানা আহম্মদ বামন্দী ইউনিয়নের নিশিপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মুখ পোড়ানো এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বিলপাড়া ধানের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
ঝিনাইদহ–২ আসনে জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম. এ. মজিদকে মনোনয়ন না দিলে ঝিনাইদহ ও হরিণাকুন্ডু এলাকার ৫৭ হাজার সনাতনী ভোটার ভোটকেন্দ্রে না যাওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার দুপুরে ঝিনাইদহ শহরে ঝিনাইদহ–২ নির্বাচনী এলাকার ১১০টি পূজা মন্দির কমিটিসহ চারটি সনাতনী সংগঠন যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
ঝিনাইদহের মহেশপুরে সীমান্তাঞ্চলে মাদক ও অবৈধ পারাপার রোধে ৫৮ বিজিবি পরিচালিত পৃথক দুই অভিযানে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার সহ এক বাংলাদেশি নারীকে আটক করা হয়েছে।
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার গুয়াখোলা শাহীবাগ মোড় এলাকায় ২৫ নভেম্বর (মঙ্গলবার) রাত ৮ টার দিকে সাধারণ ঘটনাকে কেন্দ্র করে আব্দুল আজিজ সরদার (৬০) নামের এক বেকারি কারখানার মালিক নিহত হয়েছেন।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাস সংলগ্ন এলাকায় নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় পরিস্থিতি রণক্ষেত্রে রূপ নেয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ। যৌথবাহিনী রাত পর্যন্ত অভিযান চালিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করছে।
যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া ও বসুন্দিয়া) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী টিএস আইয়ুবের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও নওয়াপাড়া পৌর বিএনপির যৌথ আয়োজনে এ জনসভা হয়।
যশোরের অভয়নগর উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে এখন সরিষা ফুলের হলুদ আভা। প্রকৃতি সেজেছে অপূর্ব রূপে, যেন চারদিকে বিছিয়ে আছে সরিষা ফুলের সোনালি গালিচা।
যশোরে ককটেল ও পেট্রোল বোমাসহ যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে জেলা শহরের রায়পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক আল মাসুদ রানা শহরের চাঁচড়া রায়পাড়া রাজা বরদাকান্ত রোড এলাকার নজরুল ইসলামের ছেলে ও ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।
সাতক্ষীরার শ্যামনগরে ভয়াবহ এক দুর্ঘটনায় বাড়িতে বানানো পিঠা খেয়ে একই পরিবারের ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রান্নার সময় কালোজিরা ভেবে ভুল করে দানাদার কীটনাশক পিঠার মিশ্রণে যোগ করায় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ ও চিকিৎসকরা। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রমজাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ষ্টিয়ায় পদ্মা নদীতে নিখোঁজ শ্রমিকদল নেতা আবেদুর রহমান আন্নুর (৫৩) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাতে ফরিদপুর জেলার পদ্মা নদী সংলগ্ন ডিক্রির চর ইউনিয়নের কবিরপুর এলাকা থেকে নৌ-পুলিশ লাশটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা আন্নুর পরিচয় নিশ্চিত করেন।
চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নিলে অন্তত ১০–১২ জন আহত হন। পরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
যশোরের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি যাদের প্রাথমিক মনোনয়ন দিয়েছে তা পরিবর্তন হবে না বলে ইঙ্গিত দিয়েছেন দায়িত্বশীল নেতৃবৃন্দ। তারপরও এর মধ্যে চারটি আসনে মনোনয়ন বাতিলের দাবিতে চলছে সভা, সমাবেশ ও মানববন্ধন। পাশাপাশি চলছে গণসংযোগও।
নড়াইলে ট্রাকের ধাক্কায় মো. আকবার মোল্যা (৬৫) নামে এক ইজিভ্যান চালক নিহত হয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে নড়াইল সদর উপজেলার গোবরা মিত্র কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম। নিহত বৃদ্ধ ইজিভ্যান চালক মো. আকবার মোল্যা উপজেলার সিঙ্গোশোলপুর ইউনিয়নের চুনখোলা গ্রামের মৃত মকছেদ মোল্যার ছেলে।