মাগুরার শালিখা উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে প্রায় ১৫ হাজার নেতাকর্মী অংশ নিয়েছেন ধারণা করা হয়। মাগুরা-যশোর সড়কের প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে ধানের শীষের পক্ষে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো উপজেলা। মিছিলের দীর্ঘ সারির কারণে সাময়িক যান চলাচলে স্থবিরতা সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়তে হয় যানবাহনে বসে থাকা মানুষ ও সাধারণ পথচারীদের।
লনা নগরীর লবণচরা থানার দরগাপাড়া খালেকের বাড়ির ভাড়াটিয়া সবুজপল্লী (৪ নং কাশেম সড়কের মাথায়) এলাকায় স্বামী নাজমুল হাসান (৫০) তার স্ত্রী ডলি বেগম (৪৫)-কে ছুরির আঘাতে হত্যা করেছে। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটায় ঘুমন্ত অবস্থায় জবাই করে হত্যা করা হয়।
আজ ২৩ অক্টোবর। ‘স্থানীয় শহীদ’ রোভার দিবস। মেহেরপুরের জন্য শোকের দিন। ১৯৯৭ সালের আজকের এই দিনে সিলেটের লাক্কাতুরা চা বাগান সংলগ্ন গলফ ক্লাব অ্যারিনায় ৯ম এশিয়া প্যাসিফিক ৭ম বাংলাদেশ রোভার মুটে অংশ নিতে মেহেরপুর থেকে ছেড়ে যাওয়া রোভার স্কাউটের বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। আর এতে ঘটনাস্থলেই শহীদ হোন ৫ রোভার। আহত হন আরো ১৯ জন রোভার।
দীর্ঘ ২৫ দিন ধরে বেনাপোল স্থলবন্দরে আটক থাকা ভারতীয় তিনটি ট্রাকে অবশেষে ধরা পড়েছে ঘোষণাবহির্ভূত কোটি টাকার ব্লেড কারসাজি।
মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খড়মপুর গ্রামের ইমাদুলের ছেলে মালয়েশিয়া প্রবাস ফেরত সুজন (৩৮) নামের এক যুবক নিহত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাত টার দিকে আড়পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
যশোরের শার্শা উপজেলার দাউদখালী গ্রামে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই সন্ত্রাসীকে আটক করেছে এলাকাবাসী। ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
বকেয়া বেতন পরিশোধ, ১২তম গ্রেডে উন্নীতকরণ, চাকুরী প্রবিধানমালা প্রণয়নসহ ৮ দফা দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খুলনা বিভাগের কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডাররা (সিএইচসিপি)।
ঝিনাইদহে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষ্যে হেলমেট বিতরণ করা হয়েছে।
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জাতীয় পার্টির (কাজী জাফর) জনসভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিনকে অশালীন ভাষায় সম্বোধন করে বক্তব্য দিয়েছেন সংগঠনটির মহাসচিব আহসান হাবিব (লিংকন)। এ ছাড়া তিনি জনসভায় স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাদের অকথ্য ভাষায় গালাগাল ও বিষোদ্গার করেছেন।
পাসপোর্ট-ভিসা ছাড়া ভারতে প্রবেশের চেষ্টা করার সময় একই পরিবারের ৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার(২২ অক্টোবর) ভোরে বেনাপোল সাদিপুর গ্রামের, বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ঘেষা আবু হাসানের আমবাগান এলাকা থেকে তাদের আটক করা হয়।
মাগুরা সদর উপজেলা-সহ চার উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি উৎসবকে ঘিরে উৎসবমুখর
“ষড়যন্ত্র হয়নি শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ” এই স্লোগান কণ্ঠে তুলে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে বাগেরহাট শহরের রেলরোড মোড় এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বাগেরহাটে “তরুণদের সক্রিয় সম্পৃক্ততার মাধ্যমে কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা ও সুস্থতা শক্তিশালীকরণ” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
যশোরের অভয়নগর উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের জলাবদ্ধ এলাকা বাদে অধিকাংশ জমিতে আমন ধানের চাষ হয়েছে। সেই ধান ঘরে তুলতে এখন ব্যস্ত সময় পার করছেন এলাকার কৃষকেরা।
ঝিনাইদহে মসজিদের জমি ইমাম ও মসজিদ কমিটির কথিত সভাপতির বিরুদ্ধে গোপনে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের প্রমাণ পেয়ে বুধবার বিকালে এলাকার লোকজন ও মসজিদ কমিটির লোকজন মিটিং করে ইমামকে চাকরিচ্যুত ও সভাপতিকে অপসারণ করেছে।