| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নড়াইলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল খোলা বাজারে বিক্রির প্রতিবাদে মানববন্ধন

ড়াইলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে খোলা বাজারে বিক্রির প্রতিবাদে মানববন্ধন করেছে কার্ডধারী ভুক্তভোগীরা। শনিবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নালিয়া বাজারে এ মানববন্ধন করে।

বিস্তারিত...

যশোরে পুলিশের অভিযানে পিস্তল উদ্ধার

যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রাম থেকে একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিস্তারিত...

খুলনায় কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

খুলনার সোনাডাঙ্গা থানার বয়রা আন্দিরঘাট এলাকার একটি ভাড়াবাসা থেকে কবিতা সানা (২৪) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিস্তারিত...

বেনাপোলে সন্ধ্যা ৬টার পর আমদানি-রপ্তানি বন্ধ, বিপাকে ব্যবসায়ীরা

কাগজপত্র বিহীন ও চোরাই পণ্য অনুপ্রবেশ ঠেকাতে কোনো পূর্ব ঘোষণা বা প্রস্ততি ছাড়াই বেনাপোল স্থলবন্দর দিয়ে সন্ধ্যা ৬টার পর সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করেছে বেনাপোল কাস্টমস। তাদের এমন সিদ্ধান্তে দেশের সর্ববৃহৎ স্থলবন্দরে অচলাবস্থা তৈরি হয়েছে। দুই দেশের সীমান্ত জুড়ে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ জটের সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ী, আমদানিকারক ও রপ্তানিকারকরা।

বিস্তারিত...

সুন্দরবন থেকে শতাধিক কেজি হরিণের মাংস উদ্ধার, আটক ১

সুন্দরবনের নলিয়ানে ১০৬ কেজি হরিণের মাংস ও ফাঁদসহ ১ জন হরিণ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (২৫ অক্টোবর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

বিস্তারিত...

প্রশ্নপত্র ফাঁস, কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে তালা

নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, ঘুষ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়েছেন চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা। এ সময় ফলাফল ঘোষণার প্রস্তুতিসহ নিয়োগ সংক্রান্ত কাজে কার্যালয়ের ভেতরেই অবস্থান করছিলেন সিভিল সার্জন শেখ মোহাম্মদ কামাল হোসেন।

বিস্তারিত...

কুষ্টিয়ায় লালন শিল্পী‌কে ছুরিকাঘাত

কুষ্টিয়া সদর উপ‌জেলায় রতন (৪২) না‌মে লালন একাডেমীর এক নিয়‌মিত সংগীত শিল্পী‌কে ছু‌রিকাঘাত ক‌রে‌ছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত একটার দি‌কে সদর উপ‌জেলার মিললাইন এলাকায় এ ঘটনা ঘ‌টে।

বিস্তারিত...

‘জান্নাতের লোভ’ দেখিয়ে ভোট চাওয়া প্রতারণা : ওলামা দল

আগামী নির্বাচনে দেশের ওলামা-মাশায়েখদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার পাশপাশি যারা “জান্নাতের টিকিট” এর প্রলোভন দেখিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে প্রতারণা করছে, তাদের সম্পর্কে জনগণকে সতর্ক খাকার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ওলামা দলের নেতৃবৃন্দ।

বিস্তারিত...

মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর গ্রামে পানিতে ডুবে জিহাদ হোসেন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ঘুগরী পান্তাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু জিহাদ আজমপুর গ্রামের প্রবাসী আতিয়ার রহমানের ছেলে।

বিস্তারিত...

মাগুরায় সালিশি বৈঠকে হাতুড়ি পেটায় ৬০ বছরের বৃদ্ধা নিহত

মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের বলুকগ্রামে সালিশি বৈঠককে কেন্দ্র করে বাদশা মোল্যা (৬০) নামের এক বৃদ্ধাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ ২৪ অক্টোবর শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন

কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার সৎ ভাইয়েরা। এ সময় জাহিদুলের ছেলে রাব্বি ও ভাই শরিফুল গুরুতর আহত হন। বর্তমানে তারা আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিস্তারিত...

মেহেরপুরে গনি শাহের মাজারে ভাঙচুর ও লুটপাট

মেহেরপুরের গাংনীর যুগিরগোফা গ্রামে গনি শাহের মাজারে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাতের কোনো একসময় এ ভাঙচুরের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা মাজারের বাঁশের তৈরি বেষ্টনী ভেঙে দুটি গিলাফ (চাদর) নিয়ে যায় এবং দানবাক্সটি পাশের খালে ফেলে রাখে।

বিস্তারিত...

ঝিনাইদহের কালীগঞ্জে যুবদলের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

ঝিনাইদহের কালীগঞ্জে গুজব প্রতিরোধে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের পৌর অডিটরিয়ামে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

ভারতীয় ফিশিং ট্রলারসহ ৯ জেলে আটক, থানায় হস্তান্তর

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে বঙ্গোপসাগর থেকে এফবি এনি নামের একটি ফিশিং ট্রলারসহ ৯ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী।

বিস্তারিত...

যশোর জেনারেল হাসপাতালে ভুয়া ‘ইন্টার্ন ডাক্তার’ আটক

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে এক ভুয়া ‘ইন্টার্ন ডাক্তার’-কে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আটককৃতের নাম নীলা মল্লিক (২৫)।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪