| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ঝিনাইদহে ৭ দফা দাবিতে সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীদের মানববন্ধন

ঝিনাইদহে ৭ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীরা। সোমবার (২০ অক্টোবর) সকালে সড়ক বিভাগের সামনে শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়

বিস্তারিত...

বাগেরহাটে সাংবাদিক হেনস্থা, পুলিশের দুই সদস্যকে অপসারণের দাবিতে মানববন্ধন

সংবাদ সংগ্রহে বাধা দেওয়া ও সাংবাদিকদের হেনস্থার অভিযোগে পুলিশ সদস্য বিএম আলমগীর ও এসআই বিধান চন্দ্র মল্লিককে ২৪ ঘন্টার মধ্যে অপসারণ ও আইনের আওয়াতায় আনার দাবী জানিয়েছে চুলকাটি প্রেসক্লাবের সাংবাদিকরা।

বিস্তারিত...

খুলনায় খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ডিলারদের

খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) তানভীর হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে দ্রুত অপসারণ ও শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) দুপুরে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের করে ভুক্তভোগী ওএমএস ডিলার এবং এলাকাবাসী।

বিস্তারিত...

ঝিনাইদহে মানব পাচার প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

যশোর সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে বিজয়ী আকরামুজ্জামান ও ফরহাদ

সাংবাদিক ইউনিয়ন যশোরের নির্বাচনে সভাপতি পদে আকরামুজ্জামান এবং সাধারণ সম্পাদক পদে এসএম ফরহাদ বিজয়ী হয়েছেন। এর আগে সংগঠনের আগের মেয়াদেও তারা একই পদে দায়িত্ব পালন করে সফলতার সঙ্গে নেতৃত্ব দিয়েছিলেন।

বিস্তারিত...

শৈলকুপায় মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহের শৈলকুপায় একটি মাদ্রাসার দুই শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) সকালে উপজেলার পদমদী গ্রামের মাদরাসাতুস সুন্নাহ এন্ড ইসলামিক স্কুলের সামনে এ কর্মসূচির আয়োজন করে অভিভাবক ও শিক্ষার্থীরা। এতে ব্যানার, ফেস্টুন নিয়ে ওই মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেয়।

বিস্তারিত...

কচুরিপানায় ডুবে আছে হাজার হাজার বিঘা চাষের জমি

যশোরের শার্শা উপজেলার ঠেঙামারী বিলে নতুন সমস্যার সৃষ্টি হয়েছে। বিলে কচুরিপানা ও জলাবদ্ধতার কারণে এবছরও হাজার হাজার বিঘা জমি পতিত থাকার আশংকা রয়েছে। এ কারণে বোরো ধান রোপন করা নিয়ে দু:চিন্তায় পড়েছেন কৃষকরা।

বিস্তারিত...

দর্শনায় কেরু'র অবসরপ্রাপ্ত শ্রমিকদের ৩ দফা দাবীতে মানববন্ধন

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায় কেরু'র অবসরপ্রাপ্ত শ্রমিক ও কর্মচারীরবৃন্দ ৩ দফা দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে।

বিস্তারিত...

দীপাবলি উপলক্ষ্যে মঙ্গলবার বন্ধ থাকবে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি

সনাতন সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দীপাবলি (কালীপূজা) উপলক্ষ্যে ভারতে ছুটির কারণে মঙ্গলবার (২১ অক্টোবর) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকবে।

বিস্তারিত...

ঝিনাইদহে দূরপাল্লার ডোঙ্গা বাইচ অনুষ্ঠিত

ঝিনাইদহে সিও সংস্থার উদ্যোগে নবগঙ্গা নদীতে অনুষ্ঠিত হলো এক ভিন্নধর্মী দূরপাল্লার ‘ডোঙ্গা বাইচ’। গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে আয়োজিত এ প্রতিযোগিতাকে ঘিরে নদীর দুই তীরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

বিস্তারিত...

কুষ্টিয়ায় নিজ বাড়িতে ভ্যানচালক খুন

কুষ্টিয়া সদর উপ‌জেলায় নিজের বসতঘরের বারান্দায় মোশারফ হোসেন মুসা (৫৫) নামের এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা ক‌রে‌ছে দুর্বৃত্তরা। রোববার (১৯ অক্টোবর) সকালে উপ‌জেলার হরিনারায়ণপুর ইউনিয়নের শান্তিডাঙ্গা গ্রাম থেকে পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনা‌রেল হাসপাতা‌লের মর্গে পাঠিয়েছে।

বিস্তারিত...

নড়াইলের বিলের ভেতর মিললো মানব কঙ্কাল

নড়াইলের লোহাগড়ায় বিলে কচুরিপানার ভেতর থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার নলদী ইউনিয়নের হলদা গ্রামের ইছামতী বিলের কচুরিপানার মধ্য থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

বিস্তারিত...

খুলনা জেলা কারাগারে গ্রেনেড বাবু ও কালা লাভলু গ্রুপের সংঘর্ষ

খুলনা জেলা কারাগারে বন্দিদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেল থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। খুলনার জেল সুপার মো. নাসির উদ্দিন প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

বেনাপোল চেকপোষ্ট দিয়ে ৮ মাস পর দেশে ফিরল ১২ বাংলাদেশী নাবিক

ভারতের সাগর উপকুল থেকে উদ্ধার হওয়া ১২ বাংলাদেশী নাবিক দীর্ঘ ৮ মাস পর নিজ দেশে বেনাপোল চেকপোষ্ট হয়ে ফিরেছে।

বিস্তারিত...

শ্যামনগরে ৪৫ কেজি হরিণের মাংস জব্দ

সাতক্ষীরার শ্যামনগরে বিশেষ অভিযান চালিয়ে ৪৫ কেজি হরিণের মাংস ও ১২টি হরিণের পা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার গভীর রাতে কোস্ট গার্ড স্টেশন কৈখালীর একটি আভিযানিক দল শ্যামনগর উপজেলার পার্শেখালী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হরিণের মাংস ও দেহের অংশবিশেষ উদ্ধার করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪