ঝিনাইদহে অধিগ্রহণ করা জমি দখলমুক্ত ও সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকে শেখপাড়া-শৈলকূপা-লাঙ্গলবাধ (আর-৭১৬) সড়কের তমালতলা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সড়ক ও জনপথ অধিদপ্তরের এস্টেট ও আইন কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট উপসচিব মোঃ আশফাকুল হক চৌধুরী।
সাংবাদিক ইউনিয়ন যশোরের দ্বিবার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রেসক্লাব যশোরের শহীদ গোলাম মাজেদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
আধ্যাত্মিক গুরু ও বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় শুরু হয়েছে জাতীয় লালন স্মরণ উৎসব। গতকাল (১৭ ই অক্টোবর) থেকে শুরু হয়ে তিন দিন ব্যাপী চলবে সাধু ভক্ত অনুসারীদের ভাব জগতের আরাধনা, সাঁইজির সঙ্গ পাওয়া। দেশ ও দেশের বাইরে থেকে এসেছেন সাধু ভক্তরা।
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপির মনোনয়ন কে পাবেন এই বিতর্কে রিপন আলী (৩৫) নামের এক বিএনপি কর্মীকে ধারালো অস্ত্র হাসুয়ার কোপে রক্তাক্ত জখম হয়েছে বিএনপির অপর এক কর্মী। রিপন আলী গলায় মারাত্মক ক্ষত নিয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সে হিজলবাড়ীয়া গ্রামের খেদের আলীর ছেলে।
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলার মেসার্স সাইফুল ট্রেডার্সের আওতায় শনিবার (১৮ অক্টোবর) দুপুরে খাদ্য নিরাপত্তা (ওএমএস) কার্যক্রমের মাধ্যমে ৪১৯ জন উপকারভোগীর মধ্যে চাল বিতরণ করা হয়।
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্তে পতাকা বৈঠকে নারী-পুরুষ ও শিশুসহ ১৪ জনকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার (১৮ অক্টোবর) সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
যশোরে ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে । তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাহিদ হোসেন (৪০) নামে এক ইজিবাইক চালকে হত্যা করা হয় ।
বাগেরহাটের চাঞ্চল্যকর সাংবাদিক হায়াত হত্যা মামলার প্রধান আসামিকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)। গতকাল( ১৬ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বৈদ্যেরবাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে র্যাব-৬ ও র্যাব-১১।
বেনাপোল প্রতিনিধি : দেশের সর্ব বৃহৎ বেনাপোল স্থলবন্দরে অবৈধভাবে পণ্যচালান পাচারে জড়িত থাকার অভিযোগে শ্রী অসিত কুমার এবং ইয়ামিন কবির নামে দুইজন আনসারের প্লাটুন কমান্ডার প্রত্যাহার ও বেসরকারি সিকিউরিটি গার্ডের প্রধান নিরাপত্তা কর্মকর্তা আল আমিন সিকদারকে বরখাস্ত করেছে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ।
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মানবসেবামূলক নিয়মিত মাসিক কর্মসূচি ‘দুই টাকায় হাসি’র ২২তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদ প্রাঙ্গণে প্রায় অর্ধশত সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য মাত্র দুই টাকায় দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শৈলকূপা মহিলা কলেজ মাঠ প্রাঙ্গণে খেলার উদ্বোধন করেন বাংলাদেশের মাননীয় অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান।
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে উৎসবমুখর পরিবেশে বহুল প্রচারিত পত্রিকা দৈনিক কালবেলার তৃতীয় বর্ষপূর্তি পালিত হয়েছে।শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ঝিনাইদহ ব্যুরো অফিস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়।
ঝিনাইদহ প্রতিনিধি : বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে ঝিনাইদহ শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
তৃতীয় বিয়ের জন্য সম্মতি না দেওয়ায় অপর দুই স্ত্রী ও পরিবারের উপর অভিমান করে মেহেরপুরের গাংনীতে আলমগীর হোসেন নামের এক মালয়েশিয়া প্রবাসী আত্মহত্যা করেছে। শুক্রবার ভোরে গাংনী উপজেলার বামন্দী নিশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রবাসী আলমগীর একই এলাকার নমাজ আলীর ছেলে।
বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে ঘুষের মামলায় সাময়িক বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রথমে ছেড়ে দেওয়া, জনরোষ-অবরোধ, তারপর গ্রেপ্তার আর অবশেষে বরখাস্ত হলেন তিনি।