যশোর খুলনা মহাসড়কের মহাকাল ব্রিজের পাশে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৭ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোঃ কালাম খান (৫৫), পেশায় সবজি বিক্রেতা।
ঝিনাইদহ সদর উপজেলার পাঁচমাইল এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আলিমুল ইসলাম (২৬) নামের এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর ৬টায় ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাঁচমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে নারী শিশু সহ ৭ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে ২ জন নারী ও ২ জন শিশু রয়েছে। আটককৃতরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে বিজিবি জানিয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীরা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দেবেন বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বাগেরহাটের চিতলমারীতে সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি উৎসবকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
মেহেরপুরের মুজিবনগরে রশিকপুর সুইচ গেটে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া তানভির ও কৌশিক নামের দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের বিশেষ রিসকিউ (ডুবুরি) দল। নিখোঁজের প্রায় ৬ ঘণ্টা পর রাত সাড়ে ৮টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে নারী শিশুসহ ৭ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটককৃদের মধ্যে ২ জন নারী, ২ জন শিশু ও ৩ জন পুরুষ রয়েছে। সবাই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে জানায় সংস্থাটি।
দক্ষিণ অঞ্চলের আবহাওয়ায় শীতের আমেজ আসতে শুরু করেছে। আসন্ন শীত মৌসুমে যশোর অঞ্চলের ঐতিহ্য খেজুরের রস আহরণের জন্য যশোরের অভয়নগর উপজেলার বিভিন্ন গ্রামের গাছিরা খেজুর গাছ প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন।
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়া আখড়াবাড়িতে বাউল সম্রাট ফকির লালন শাহের তিন দিনের তিরোধান দিবস অনুষ্ঠানে লাখো মানুষের ঢল নামে। এই সময়ের মধ্যে সেখানে আগত দর্শণার্থীদের ব্যবহৃত অন্তত ৭৮টি মোবাইল চুরি হওয়ার অভিযোগ উঠে। এসব ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগীরা।
কুষ্টিয়া প্রতিনিধি : সোমবার (২০ অক্টোবর) বিকেলে শহরের হাজী শরীয়তুল্লাহ এতিমখানার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই রোকন সম্মেলনে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম।
মেহেরপুরের মুজিবনগরে ভৈরব নদে গোসল করতে নেমে তানভির (২০) ও কৌশিক (২০) নামের দুই যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার রতনপুর-রশিকপুর এলাকার সুইচগেটে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহে সততা অয়েল মিলসে সরিষার তেলে শত্রুতাবশত পোড়া মবিল মেশানোর ঘটনায় শহরের খন্দকারপাড়ার বাসিন্দা মৃত তোজাম বিশ্বাসের ছেলে ও নতুন হাটখোলার সোনালী তোতা অয়েল মিলের কর্মচারী আসামী আশরাফুল ইসলাম ওরফে আশরাফ মিস্ত্রিকে আজ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ঝিনাইদহের একটি আদালত।
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বসতঘর ভাংচুর ও ক্ষেতের ফসল নষ্টের অভিযোগ উঠেছে। উপজেলার ত্রিবেনী ইউনিয়নের পদমদী গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি ও লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কামরুল হাসান।
ঝিনাইদহে ৭ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীরা। সোমবার (২০ অক্টোবর) সকালে সড়ক বিভাগের সামনে শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়