যশোর টাউন হল ময়দান-এ মানব পাচারের শিকার সার্ভাইভারদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে ‘হলিডে মার্কেট’ চালু করা হয়েছে। প্রতি শুক্রবার বিকেল ৩টা থেকে সূর্যাস্ত পর্যন্ত মাঠের দক্ষিণ পাশে এ মার্কেট বসবে।
কুষ্টিয়া সদর উপজেলায় হত্যা মামলায় পলাতক থাকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সানোয়ার হোসেন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে মজুমপুর গেট এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মেহেরপুর-মুজিবনগর প্রধান সড়কের চকশ্যামনগর নামক স্থানে খোদ মূল সড়কের ওপরই বালু ও পাথরের স্তূপ করে রাখা হয়েছে। পাশের একটি রাস্তা নির্মাণের সামগ্রী এভাবে প্রধান সড়কের অর্ধেকটা দখল করে রাখায় যেকোনো মুহূর্তে বড় ধরনের রক্তক্ষয়ী দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার এবং প্রভাব খাটিয়ে প্রকল্প বাস্তবায়নের অভিযোগ উঠেছে।
বাগেরহাটের মোল্লাহাটে প্রেসক্লাব মোল্লাহাটের মাসিক সমন্বয় সভা (মে-২০২৬) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) সকাল ১০টায় প্রেসক্লাবের নিজস্ব সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
নড়াইলে কোরবানির ঈদকে সামনে রেখে ভালো দাম পেতে খামারগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোরবানির জন্য প্রস্তুত করা গরু বিক্রি করতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। এরই মধ্যে জেলার কালিয়া উপজেলার খড়রিয়া গ্রামের রাহুল-রিয়া এগ্রো ফার্মে ২২টি ষাঁড় কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ২১টি সাহিওয়াল ও একটি ফ্রিজিয়ান সাহিওয়াল।
বাগেরহাট পৌরসভার পারিবারিক বিরোধের জেরে মামাতো ভাই আলী আব্দল্লাহ (২৩) ছুরিকাঘাতে ফুফাতো ভাই আম্মার শেখ (১৯) নিহত হয়েছেন।
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় গভীর রাতে ক্লপসিবল গেটের তালা ভেঙে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় গৃহকর্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। বুধবার দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ২টার মধ্যে উপজেলার ছোট কাচনা গ্রামে এ ঘটনা ঘটে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান। বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপন এ তথ্য নিশ্চিত করা হয়।
বাগেরহাট শহরের ভৈরব নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক বধ্যভূমির আধুনিকায়ন কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন।
বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থার বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ শওকত হোসেনের বড় বোন আফরোজা রহমান (৫৯) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের চতুর্থ ত্রৈমাসিক সভা আজ সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা জিএফএ কনসাল্টিং গ্রুপ এবং মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে, উই ক্যান-এর সহযোগিতায় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা সভাটির আয়োজন করে।
জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে লিফলেট বিতরণ করেছে বিএনপি। দলটির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সকাল সাড়ে ৯ টাই শহরের এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু করেন জেলা শাখার নেতৃবৃন্দ। শহরের পায়রা চত্বর, পোস্ট অফিস মোড়, আরাপপুর ও কেন্দ্রীয় বাস টার্মিনালসহ বিভিন্ন জনবহুল এলাকায় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
মেহেরপুরের গাংনী উপজেলা সাব রেজিস্ট্রি অফিস ও ভূমি অফিসের গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মে) দিবাগত রাত ২ টার পর থেকে এ চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরায় কোন এক সময় অজ্ঞাত এক ব্যক্তির অবস্থান শনাক্ত হয়েছে। এ ঘটনায় সরকারি অফিসের গুরুত্বপূর্ণ নথির নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
যশোর জেলার ঐতিহ্যবাহী বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬ অত্যন্ত আনন্দঘন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। ১৩ মে ২০২৬, রোজ বুধবার বিরতিহীনভাবে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন