ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্ধি ইউনিয়নের দহকোলা গ্রামে ধানের জমির পানি এক জমি থেকে অন্য জমিতে যাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। সোমবার (১১ মে) সকালে এ ঘটনা ঘটে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোরের নাভারন-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় শাহিন হোসেন (৩৫) ও তুজাম্মেল হোসেন (৪৮) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
“নিজ নিজ আঙিনা পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গুমুক্ত থাকুন”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প, ব্র্যাক।
কুষ্টিয়ার কুমারখালী রেলস্টেশনে বেনাপোল এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলস্টেশনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে কুমারখালীর সর্বস্তরের জনগণ।
কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য নির্মাণ করা হয়েছিল আধুনিক বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’। কিন্তু দেখে তা বোঝার উপায় নেই। সেটি এখন রূপ নিয়েছে বিড়ি-সিগারেটের দোকানে। এতে প্রতিদিন আদালতে আসা বিচারপ্রার্থীরা বঞ্চিত হচ্ছেন বিশ্রামের সুযোগ থেকে। এ নিয়ে জনমনে দেখা দিয়েছে ক্ষোভ ও সমালোচনা।
বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে ‘অধিকাল ভাতা’ (ওভারটাইম) পুনরায় চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বেনাপোল স্থলবন্দর কর্মচারী দাবি আদায় পরিষদের সদস্যরা।
বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে ‘অধিকাল ভাতা’ (ওভারটাইম) পূনরায় চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বেনাপোল স্থলবন্দর কর্মচারী দাবি আদায় পরিষদ। মানববন্ধন কর্মসূচি চলাকালীন সময়ে কর্মবিরতির কারনে দুই ঘন্টা দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ বন্দরের প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ থাকে।
যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শা। এ উপজেলার ৬ নং গোগা ইউনিয়নের পাঁচ ভুলাট গ্রামে অবস্থিত পাঁচ ভুলাট দাখিল মাদ্রাসা। খুলনা বিভাগে দাখিল পরীক্ষায় ফলাফলে অদ্বিতীয়। কিন্তুু এ মাদ্রাসাটি স্থাপিত হওয়ার ৪২ বছর পরও আজ অবধি সরকারিভাবে কোন ভবন পায়নি মাদ্রাসাটি।
কুষ্টিয়ার দৌলতপুরে কামাল হোসেন (৪০) নামে দরবার শরীফের এক খাদেমের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় খাদেমসহ ২জন আহত হয়েছেন। এ ঘটনায় আহত খাদেম নিজেই বাদী হয়ে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
শার্শায় নিহত ইকরামুল কবির হত্যা মামলায় পরকীয়া প্রেমিকা, তার স্বামী, বাবা ও এক নারী কর্মচারীকে আটক করেছে শার্শা থানা পুলিশ। শনিবার (৯ মে) রাতেই প্রেমিকা ও তার স্বামীকে আটক করা হয়। রবিবার (১০ মে) সকালে আটক করা হয় বাকি দুই জনকে।
শোরের অভয়নগরে অবৈধ রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাকের সাথে যশোর গামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের সাথে সংঘর্ষে ট্রাক চালক মনোয়ার হোসেনের (৩২) মৃত্যু হয়েছে।
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ক্যাম্প পুলিশের অভিযানে ট্রান্সফরমার চোরচক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। শনিবার(৯ মে) দিবাগত রাতে বামন্দী পশুহাট মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
মাদারীপুরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান এবং আওয়ামী বঙ্গবন্ধু পরিষদ মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বোটানিক অ্যারমার মালিক আসাদুজ্জামান লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ
ঝিনাইদহ সদর উপজেলার ৫ নম্বর কুমড়াবাড়িয়া ইউনিয়নের ধোপাবিলা গ্রামে বন্ধকীয় জমির পটলগাছ কেটে নষ্ট করা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আলমগীর হোসেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কুষ্টিয়ার মিরপুরে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নিতে থানায় তদবির করতে গিয়ে জামায়াত ও বিএনপির পাঁচ নেতাকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মাদকবিরোধী অভিযানে পুলিশের কঠোর অবস্থানের প্রশংসা করেছেন।