ঝিনাইদহের শৈলকুপায় থানা পুলিশের বিশেষ অভিযানে পৌর যুবদলের এক নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী সাদীপুর গ্রাম থেকে মোজাফফর রহমান (৪৫) নামে এক ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।
মাগুরা সদর উপজেলায় গড়ে উঠেছে তিন হাজারেরও বেশি বাণিজ্যিক লিচুবাগান। যা এ অঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতিকে নতুন মাত্রা দিয়েছে। দেশি জাতের পাশাপাশি বোম্বাই ও চায়না-৩ জাতের লিচুর চাষও ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। লিচু মৌসুমকে কেন্দ্র করে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়েছে। বাগান পরিচর্যা থেকে শুরু করে সংগ্রহ ও বাজারজাতকরণ—সবখানেই তৈরি হয়েছে কর্মসংস্থানের সুযোগ।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাগেরহাট জেলা শাখার নবগঠিত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন- বাগেরহাট সদর উপজেলার রাখালগাছির কৃতি সন্তান ফকির মোহাম্মদ হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব।
বাগেরহাটে নানা আয়োজনে ২৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬ পালিত হয়েছে। বুধবার (১৩ মে) বেলা ১১টায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায়, প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ।
নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন ও উপজেলা প্রশাসনের ঘোষিত আম ক্যালেন্ডারের নির্দেশনা উপেক্ষা করে যশোরের শার্শা উপজেলার ঐতিহ্যবাহী বেলতলা আম বাজারে অবাধে বিক্রি করছে জনপ্রিয় জাতের হিমসাগর আম।
বেনাপোল দেশের বৃহত্তম স্থলবন্দর বুধবার (১৩ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত ‘বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশন’-এর ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে বন্দরনগরীজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি টানটান উত্তেজনা। প্রচারণার শেষ মুহূর্তে কর্মী-সমর্থকদের দৌড়ঝাঁপ ও ভোটারদের হিসাব-নিকাশে জমে উঠে পুরো নির্বাচনি ময়দান।
“সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও অগ্রাধিকারমূলক কর্মসূচি প্রচার কার্যক্রম বাস্তবায়নে বাগেরহাটে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে বনকর্মীদের গুলি বিনিময় হয়েছে। বুধবার (১৩ মে) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের কোকিলমনি এলাকার সিঙারটেকে এই ঘটনা ঘটে। গোলাগুলির পরে ওই স্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত ৪ জেলেকে উদ্ধার করা হয়েছে। বনদস্যুদের ব্যবহৃত একটি বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বনরক্ষীরা।
বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয় হোসেন সাগরকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত। মঙ্গলবার বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এসএম নূরুল ইসলাম এক রায়ে এ আদেশ দেন।
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার মুল আসামী গ্রেফতার না হওয়ায় নওয়াপাড়া ব্যবসায়ী ও শ্রমজীবি সমন্বয় পরিষদের উদ্যোগে ১৩ মে (বুধবার) হরতাল পালিত হচ্ছে।
ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকায় খুশি খাতুন (১৯) নামে এক হোটেল কর্মচারী যুবতীর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বাগেরহাটের শরণখোলা উপজেলায় “তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়নে তথ্য আপা (২য় পর্যায়)” প্রকল্পের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১২ মে) বিকেলে উপজেলার আমড়াগাছিয়া বাজার সংলগ্ন একটি বাড়ির উঠানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ভারতে পাচারের শিকার হয়ে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি নারী। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্ট (আইসিপি) দিয়ে তাদের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারের সার,সিমেন্ট,খাদ্যশষ্য ও কয়লা ব্যবসায়ী সমিতির উপদেষ্টা এবং জয়েন্ট ট্রেডিং কর্পোরেশনের পরিচালক আনিসুর রহমানকে (৬৫) হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে পালিত কর্মসূচির অংশ হিসাবে নওয়াপাড়া বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে ১২ মে (মঙ্গলবার) বিকেলে সমাবেশ অনুষ্ঠিত হয়।