নড়াইলের লোহাগড়া উপজেলায় বিলের মাঝে প্রায় ১১ বছর আগে নির্মাণ করা হয়েছে একটি কালভার্ট। তবে দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এর কোনো সুফল পাচ্ছেন না স্থানীয় কৃষকরা। বরং সংযোগ সড়ক ছাড়া বিলের মাঝে দাঁড়িয়ে থাকা কালভার্টটি এখন তাদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
নড়াইলে একই মায়ের গর্ভে একসঙ্গে সাত সন্তানের জন্ম হয়েছে। এর মধ্যে চারটি ছেলে ও তিনটি মেয়ে সন্তান ছিল। তবে অপরিপক্ব অবস্থায় জন্ম নেওয়ায় কোনো নবজাতককেই বাঁচানো সম্ভব হয়নি।
বাগেরহাটে জীবাশ্ম জ্বালানিমুক্ত ও ন্যায়ভিত্তিক ভবিষ্যতের দাবিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালন করা হয়েছে। শুক্রবার (৮মে) সকালে এক্টিভিস্টা বাগেরহাট ও রামপালের আয়োজনে এবং গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ, বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় এ স্ট্রাইক পালন করা হয়।
ঠাকুরের জন্মদিন ঘিরে স্বাধীনতার পর থেকেই দেখে আসছি কুঠিবাড়ির মেলা। মেলার কয়েকদিন আগে থেকেই মেয়ে - জামায়, আত্মীয় - স্বজনরা শিলাইদহে ভিড় করতেন। এখন আর সেই মেলা নাই। তারপরে এবার নাকি একেবারেই হচ্ছেনা মেলা। দোকানদার সব চলে চলে যাচ্ছে।' বৃহস্পতিবার বিকেলে আক্ষেপ করে কথা গুলো বলছিলেন কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের ষাটোর্ধ রবিউল ইসলাম। কুঠিবাড়ির পিছনে তাঁর মুদিখানার ব্যবসা আছে।
চুয়াডাঙ্গার জীবননগরে পঁচা মাংস বিক্রির দায়ে আরজ আলী'র (৪০) মাংসের দোকান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১১ টায় পৌর শহরের গোশ বাজারের মাংস ব্যবসায়ী আরজ আলী বাজারে পঁচা মাংস বিক্রি করছে এমন অভিযোগ পেয়ে অভিযান চালায় জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আশরাফুল আলম রাসেল।
বিচার কার্যক্রমকে দ্রুত ও ত্বরান্বিত করতে মেহেরপুর আদালতে শুরু হয়েছে ভার্চুয়ালী সাক্ষী জেরা গ্রহণ কার্যক্রম
ঝিনাইদহে ধর্মীয়, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে ১৯ লাখ ৯০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলার ৩১টি প্রতিষ্ঠানের মধ্যে এ সহায়তার চেক প্রদান করা হয়।
ঝিনাইদহে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ৩৩ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। ফলাফল ঘোষণার পর বুধবার (৬ মে) রাতে জেলা পুলিশ লাইন্সে দেখা যায় আবেগঘন পরিবেশ। চাকরির খবর পেয়ে অনেকেই আনন্দে কান্নায় ভেঙে পড়েন, অভিভাবকদের চোখেও ছিল স্বপ্নপূরণের অশ্রু।
কুষ্টিয়া সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে তুমুল হট্টগোলের মুখে পড়েন কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে দশটার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
ভারত থেকে তিনটি ট্রাকে করে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে বাংলাদেশ। বিস্ফোরকের চালানটি কাস্টমস কার্যক্রম শেষে কঠোর নিরাপত্তার মধ্যে সংরক্ষণ করা হয়েছে।
যশোর-নড়াইল সড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে ২৬টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে Border Guard Bangladesh (বিজিবি)। এ সময় একটি প্রাইভেটকার, পাঁচটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের মোট মূল্য ধরা হয়েছে ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ৮৬৭ টাকা।
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে বাসা ভাড়া দেওয়া নিয়ে বিরোধের জেরে আনিছুর রহমান (৫৫) নামে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ মে) সন্ধ্যা ৭টার দিকে নওয়াপাড়া বাজারে তার নিজস্ব ভবন ‘আনিছ প্লাজা’র সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের আবাসিক এলাকার বিভিন্ন সড়ক দীর্ঘদিন ধরে মেরামত না করা, আবাসিক এলাকার সড়কে ভারী যানবাহন চলাচল করা ও পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অধিকাংশ সড়ক চলাচলের সম্পুর্ন অনুপযোগী হয়ে গেছে। দীর্ঘদিন ধরে সড়ক দেবে উচু নিচু হওয়ার পাশাপাশি সড়ক ভেংগে বড় বড় গর্তের সৃষ্টি হওয়াতে চরম ভোগান্তিতে পড়েছে সড়ক ব্যবহারকারীরা।