গণতন্ত্রে সাংবাদিকদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে বাগেরহাটে অনুষ্ঠিত হলো সাংবাদিকদের নিয়ে এক কর্মশালা। কর্মশালায় মানবাধিকার সুরক্ষা ও প্রচারে গণমাধ্যমকর্মীদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
নড়াইল সদর উপজেলায় সয়াবিন তেলের বোতলে সরকার নির্ধারিত মুল্যের চেয়ে অতিরিক্ত মুল্য লেখায় এ জে কনজ্যুমার প্রোডাক্টস নামে একটি বোতলজাত প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে নড়াইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সাতক্ষীরায় পশ্চিম সুন্দরবনে বনদুস্য বাহিনীর সক্রিয়তা সম্পর্কিত বিষয় ফলাও করে বারবার প্রচারিত হলেও সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকরী ভূমিকার অভাবে তা তীব্রমাত্রায় রূপ নিয়েছে। সুন্দরবনে পা ফেললেই বনদুস্যদের দেখা যায়।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরাফাত হোসেন (৬ মাস) নামের এক শিশু মারা গেছে। সোমবার (৪ মে) দিবাগত রাতে শিশুটি মারা যায়। আরাফাত কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর এলাকার বিজয় হোসেনের ছেলে।
পঁচিশে বৈশাখ রবীন্দ্র জন্মজয়ন্তী কবির ১৬৫ তম জন্ম উৎসব। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে শিলাইদহের ঠাকুর বাড়িতে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী উৎসব।
মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রুগী বেশে বেড়েছে চুরি ও ছিনতাই। কোন ভাবেই চোর শনাক্ত ও চুরিরোধ করতে পারছেন না হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে আসা রুগী ও তাদের স্বজনদের নিকট থেকে সুকৌশলে টাকা ও দামী গয়নাসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিচ্ছে একটি সংঘবদ্ধ চোর চক্র। দীর্ঘদিন ধরে এ চোর চক্রটি রুগীবেশে চুরি করে থাকলেও তাদের ধরা বা শনাক্ত করতে পারছে না। ফলে সাধারণ রুগী ও হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছেন চরম উদ্বিগ্নের মধ্যে।
যশোরের শার্শায় কুখ্যাত মাদক কারবারি জাহান আলীকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।
বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের রতিয়া রাজাপুর এলাকায় বসতভিটা নিয়ে বিরোধের জেরে এক হিন্দু পরিবারের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক ব্যক্তি সাগর শেখ (৪৫) উপজেলার নতুন ঘোষগাতী গ্রামের বাসিন্দা।
আগামী শিক্ষাবর্ষ থেকে দেশের শিক্ষার্থীদের জন্য চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য ও আলোচিত বক্তা মুফতি আমির হামজা নিজের ফেসবুক পোস্টে কুষ্টিয়াবাসীর সমর্থন কামনা করেছেন। শনিবার (৪ মে) সন্ধ্যায় দেওয়া ওই পোস্টে তিনি দাবি করেন, তিনি জনকল্যাণমূলক কাজ করতে গেলেই একটি মহল বাধা দেওয়ার চেষ্টা করছে।
ঝিনাইদহের শৈলকুপায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর আঞ্চলিক কার্যালয় স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সোমবার বিকেলে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পাশে শৈলকুপা উপজেলার দুধসর আশ্রয়ন প্রকল্প এলাকায় প্রস্তাবিত স্থান ঘুরে দেখেন তিনি। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রকল্পের সম্ভাব্যতা ও অবকাঠামোগত বিষয় নিয়ে আলোচনা করেন।
মাদক কারবারি স্বামীকে ছেড়ে দিয়ে তার স্ত্রীকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ১২৪ পিস ইয়াবাসহ নাসরিন আক্তার নামের ওই নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।
যশোরের শার্শা উপজেলায় লামিয়া খাতুন (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রফতানিকৃত পণ্যচালান প্রবেশ ও খালাস প্রক্রিয়া কার্যক্রম এবং বন্দরের দায়িত্ব-সম্পর্কে ধারণা প্রদানের লক্ষ্যে এক সাংবাদিক সম্মেলন করেছে বন্দর কর্তৃপক্ষ।