| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ভুয়া চিকিৎসককে কারাদণ্ড, হাসপাতাল বন্ধ রাখার নির্দেশ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বায়তুল মামুর চক্ষু হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভুয়া ডাক্তার পরিচয়দানকারী তাফহিমুল হোসাইনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল। তিনি তাফহিমুল হোসাইনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে হাসপাতালের প্রয়োজনীয় কাগজপত্র ঠিক না করা পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিস্তারিত...

যশোরে নকল ব্র্যান্ডের পাম্প বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

যশোর শহরের পাইপপট্টি বাজারে নকল পানির পাম্প বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৬ মে) বিকালে বিশেষ এক অভিযানে শহরের এম এম আলী রোডে অবস্থিত মেসার্স জেসকো ট্রেডার্সে তল্লাশি চালিয়ে প্রতিষ্ঠানের মালিক মুস্তাফিজুর রহমান রিপনের বিরুদ্ধে নকল ‘মার্কুইস’ ব্র্যান্ডের সাবমারসিবল পাম্প বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে যশোরের ষষ্ঠীতলা এলাকার একটি গুদাম থেকে ২০টি নকল পাম্প উদ্ধার করা হয়।

বিস্তারিত...

অপহরণ করে টাকা আদায়ের অভিযোগে আটক ৩

যশোরে এক ব্যক্তিকে অপহরণ করে ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগে তিনজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটককৃতরা হলেন বারান্দী মোল্লাপাড়ার লাল মিয়ার ছেলে জাকির হোসেন, তফসিডাঙ্গা গ্রামের মৃত আবুল কালামের ছেলে জাহাঙ্গীর হোসেন এবং নাজির শংকরপুরের মৃত মতিয়ার রহমানের ছেলে মারুফ হোসেন সুমন।

বিস্তারিত...

ঝিনাইদহ সদরে মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার দাবি

ঝিনাইদহ জেলার ছয় উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা এখন আরও জোরালোভাবে সামনে এসেছে ঝিনাইদহ সদর উপজেলায় একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা। জেলার রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক মহলের বিভিন্ন ব্যক্তি এবং সচেতন নাগরিকরা বলছেন, এটি এখন আর শুধু উন্নয়নের দাবি নয়, বরং মানুষের জীবন ও স্বাস্থ্যসেবার মৌলিক অধিকারের প্রশ্ন।

বিস্তারিত...

মেহেরপুরে স্ত্রী হত্যা দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুর শহরে যৌতুকের দাবিতে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা মামলায় স্বামী সাজু হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিস্তারিত...

কুষ্টিয়ায় চ্যানেল২৪ এর অফিসে চুরি

কুষ্টিয়ায় চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশনের অফিসে চুরির ঘটনা ঘটেছে। বুধবার সকালে অফিস খুলতে গিয়ে বিষয়টি টের পান কর্মীরা। এ ঘটনায় তিনটি ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়েছে। অফিসের বিভিন্ন কক্ষও তছনছ করা হয়েছে।

বিস্তারিত...

হাজার কৃষ্ণচূড়ায় লাল হওয়ার কথা ছিল যে গ্রাম; নিষ্ঠুরতায় নিভে যাচ্ছে সেই স্বপ্ন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রাম প্রকৃতির সবুজে ঘেরা এক শান্ত জনপদ। চারদিকে গাছপালা থাকলেও এই গ্রামের এক ব্যক্তি দেখেছিলেন ভিন্ন এক স্বপ্ন। তিনি চেয়েছিলেন, শুধু সবুজ নয়—সবুজের বুকে ফুটে উঠুক কৃষ্ণচূড়ার উজ্জ্বল লাল, যেন পুরো গ্রাম একদিন রূপ নেয় এক অনন্য নান্দনিকতায়।

বিস্তারিত...

তিন কোটি ১৮ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের উদ্যোগে প্রায় ৩ কোটি ১৮ লাখ ৭৬ হাজার ৬৬৫ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বুধবার (৬ মে) বেলা ১১টায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকরণ কার্যক্রম সম্পন্ন হয়।

বিস্তারিত...

মেহেরপুরে প্রাণনাশের হুমকিসংবলিত চিরকুটসহ বোমাসদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে প্রাণনাশের হুমকিসংবলিত চিরকুটসহ একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) ভোরে সানোয়ার হোসেন পলাশের বাড়ির মূল ফটকের সামনে থেকে বস্তুটি উদ্ধার করা হয়।

বিস্তারিত...

নড়াইলে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী আটক

নড়াইল সদর উপজেলায় আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে ঘুমন্ত অবস্থায় চাঁদনী আক্তার খাদিজা (২২) নামে এক গৃহবধুকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সাকিব শেখের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামী সাকিব শেখকে আটক করেছে সদর থানা পুলিশ।

বিস্তারিত...

কোটচাঁদপুরে ব্ল্যাকমেইলের অভিযোগে যুবক আটক

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং পরে আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে সৌরভ হালদার (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জয়দিয়া হালদারপাড়ার শ্রীদাম হালদারের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগীর মা সোমবার (৪ মে) কোটচাঁদপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে আটক করে আদালতে পাঠায়।

বিস্তারিত...

পরকীয়ার জেরে খালাতো ভাইকে কুপিয়ে হত্যা

মেহেরপুর শহরের শেখপাড়া এলাকায় পরকীয়াজনিত বিরোধের জেরে গোলাম হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার খালাতো ভাই কালুর বিরুদ্ধে। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোলামের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত গোলাম হোসেন ওই এলাকার রেহেসিনের ছেলে।

বিস্তারিত...

মেয়াদোত্তীর্ণ চিকিৎসা সামগ্রী ব্যবহারের অভিযোগে ক্লিনিকে জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগরে তদারকিমূলক অভিযান চালিয়ে মনোয়ারা সনো সেন্টার অ্যান্ড নার্সিং হোমকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অপারেশন থিয়েটারের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ল্যাবের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট সংরক্ষণ এবং ব্যবহার করার কারণে প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়।

বিস্তারিত...

খুলনায় যুবককে গুলি, ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেও হামলা

খুলনায় রাজু হাওলাদার (৩৮) নামে এক যুবককে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। একটি গুলি তার পেটে বিদ্ধ হয়। সোমবার (৪ মে) মহানগরীর লবণচরা থানা এলাকার কোবা মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে গুলির সঠিক সময় কেউ নিশ্চিত করতে পারেনি।

বিস্তারিত...

বাগেরহাটে মৎস্য চাষ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান

যুব উন্নয়ন অধিদপ্তর, বাগেরহাট জেলা কার্যালয়ের আয়োজনে এবং সিডো’র সহযোগিতায় ২০২৫–২০২৬ অর্থবছরের এক মাস মেয়াদী মৎস্য চাষ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান আজ সিডো’র প্রধান কার্যালয়ে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪