যশোর সদর উপজেলায় হাম-রুবেলার জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। যশোর উপজেলা ও পৌরসভায় ৯১ হাজার শিশুকে টিকা দানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকালে যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন ও পৌরসভায় এই টিকাদান কর্মসূচি শুরু হয়।
সূর্যের আলো ফোটার আগে থেকেই তেলের পাম্পে মোটরসাইকেল চালক ও বিভিন্ন যানবাহন চালকদের ভিড় দেখা যায়। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে নির্দিষ্ট পরিমাণ তেল সংগ্রহ করতে হচ্ছে তাদের। তীব্র তাপদাহের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, আবার অনেকে তেল না পেয়ে ফিরে যাচ্ছেন।
যশোরে আনুষ্ঠানিকভাবে শুরু হলো হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি। রোববার সকাল ৯টায় সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বিরামপুর কমিউনিটি ক্লিনিকে এ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মুজিবুর রহমান।
চুয়াডাঙ্গায় গত কয়েকদিন ধরে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকায় জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। টানা তিন দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে এই জেলাতেই, ফলে তীব্র গরমে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।
কুষ্টিয়া সীমান্তের পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইটি বোমাসহ এক চোরাকারবারীকে আটক করেছে এবং বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
যশোরের অভয়নগরে কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে ৩ জনকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার ১নং প্রেমবাগ ইউনিয়নের প্রেমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী কৃষিজমিতে অভিযান চালানো হয়।
বাগেরহাটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম মোঃ মনিম আল হাসান (২৮)। শনিবার (০৪ এপ্রিল) শহরের বাদামতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাগুরার শ্রীপুর উপজেলার কাজলী ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন সিনিয়র শিক্ষক ও দৈনিক নয়া দিগন্ত ও লোক সমাজ পত্রিকার সাংবাদিক মুন্সী মোঃ নাসিরুল ইসলাম দীর্ঘদিন শিক্ষকতা জীবন শেষ করে চাকুরী থেকে অবসরে গেলেও দীর্ঘ ১১ বছরের বকেয়া বেতন ভাতাদি পাননি। ফলে গোটা শিক্ষক পরিবারটি মানবেতর জীবন যাপন করছেন।
বাগেরহাটে জমি দখলের চেষ্টায় হামলার ঘটনা আহতদের নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে শরণখোলার উত্তম কদম তলার ভুক্তভোগী মোঃ ইদ্রিস মোল্লা।
বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের বিভিন্ন মাঠে প্রভাবশালীরা জোরপূর্বক লবন পানি প্রবেশ করাচ্ছেন। এর ফলে ইউনিয়নের অন্তত ৮ হাজার একর জমির ধান নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
দীর্ঘ ৮ বছর পর কুষ্টিয়া জেলা যুবলীগের ১০১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। গত ২ এপ্রিল কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ মো. মইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত দলীয় প্যাডে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের একটি গ্রামে সাউন্ড বক্স, মাইক সেট বাজানো নিষিদ্ধ ঘোষণা করেছে ওই গ্রামের মসজিদ কমিটি। এ ঘোষণা জানার পরও কেউ বাজালে তাদের সামাজিকভাবে বর্জন করা হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। এমনকি তাদের কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না। ওই গ্রামের নাম মাজগ্রাম।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই প্রত্যয় নিয়ে আমরা এই আয়োজন করেছি। অন্ধত্ব প্রতিরোধ করুণ এই স্লোগানে আমাদের
যশোরের চৌগাছায় বর্গা চাষের জমি দখলে নিতে জমির মালিকের পরিবারের ১৭ সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির সাজানো মামলার অভিযোগ উঠেছে। তবে মামলার বাদী রাধা দাস বলছেন, তিনি আসামিদের চেনেন না এবং চাঁদাবাজির কোনো ঘটনাও ঘটেনি।
বাড়ি থেকে তুলে নিয়ে এক যুবককে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে এক লাখ টাকা দাবি করেছিল পুলিশ। পরে ২০ হাজার টাকায় রফা হয়। পরে ভুক্তভোগীর ধারণকৃত এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।