| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ঝিনাইদহ পৌরসভায় কোটি টাকার জালিয়াতি: মিন্টুসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

ঝিনাইদহ পৌরসভার চেক জালিয়াতির ঘটনায় সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শুক্রবার ঝিনাইদহের সংশ্লিষ্ট আদালতে এই চার্জশিট জমা দেওয়া হয়।

বিস্তারিত...

কুষ্টিয়া হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

কুষ্টিয়ায় মেডিকেলে হামের উপসর্গ নিযে এক শিশুর মৃত্যু হয়েছে।শিশুটির বয়স আট মাস। শুক্রবার (৩ এপ্রিল) ভোর সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। শিশুটির নাম আফরান, বাবার নাম আল আমিন সে সদর উপজেলার ভাদালিয়া গ্রামের বাসিন্দা।

বিস্তারিত...

উলাশী জিয়া খাল পুনঃখনন ঘিরে উৎসবমুখর শার্শা

যশোরের শার্শা উপজেলার উলাশীতে অবস্থিত ঐতিহাসিক উলাশী জিয়া খাল পুনঃখননকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর স্মৃতিবিজড়িত এই খাল পুনঃখননের উদ্যোগকে এলাকার কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বিস্তারিত...

কুষ্টিয়ার সেই মেধাবী শিক্ষার্থীর দায়িত্ব নিল স্বপ্ন সুপার শপ

বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পড় অবশেষে বিশ্ববিদ্যালয় ভর্তির গুচ্ছ পরীক্ষায় সারাদেশের মধ্যে ৯০ তম স্থানে ভর্তির সুযোগ পাওয়া মেধাবী শিক্ষার্থী ওমর ওসমান রাজুর পড়া লেখার দায়িত্ব নিয়েছেন স্বপ্ন সুপার শপ। এছাড়াও শিক্ষা কার্যক্রমের জন্য আর্থিক অনুদানের সাড়ে তিন লাখ টাকার চেক হস্তান্তর করে প্রতিষ্ঠানটি।

বিস্তারিত...

দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত-১

কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় মর্জিনা খাতুন (৪৯) নামে এক গৃহবধু নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তারাগুনিয়া-মথুরাপুর সড়কের হোসেনাবাদ সেন্টার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধু মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ সেন্টার মোড় এলাকার জিল্লুর রহমানের স্ত্রী।

বিস্তারিত...

বাগেরহাটে অনূর্ধ্ব-১৫ ফুটবল, সাঁতার ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন

বাগেরহাট জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল, সাঁতার ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বিস্তারিত...

ফকিরহাট থেকে অপহৃত শিশু খুলনায় উদ্ধার, অভিযুক্ত আটক

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অপহৃত ১৮ মাস বয়সী শিশু কন্যা রাফছাকে উদ্ধার করেছে র‌্যাব-৬। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নয়ন শেখ (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বিস্তারিত...

বেনাপোলে ভারতীয় বিস্ফোরক পাউডার আটক

যশোরের বেনাপোলের সীমান্তবর্তী বড় আঁচড়া গ্রাম থেকে দুই কেজি ৮শ’ গ্রাম ভারতীয় বিস্ফোরক পাউডার আটক করেছে বিজিবি।

বিস্তারিত...

শার্শা উপজেলায় মুদি দোকান থেকে জ্বালানি তেল জব্দ ও জরিমানা

যশোরের শার্শা উপজেলার পল্লীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সোলায়মান হোসেন নামে এক মুদি দোকান থেকে বিপুল পরিমাণে জ্বালানি তেল জব্দ ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিস্তারিত...

মাগুরায় নিখোঁজের ১৫ ঘন্টা পর গৃহবধূর বিবস্ত্র লাশ

মাগুরার শ্রীপুর উপজেলার বড়উদাস গ্রামের দুই সন্তানের জননী লিমা খাতুন (২৩) নামে এক গৃহবধূ বাবার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হন। নিখোঁজের ১৫ ঘন্টা পর ওই গৃহবধূর বিবস্ত্র মরদেহ পাওয়া যায় পার্শ্ববর্তী ঘাসক্ষেতে।

বিস্তারিত...

বাগেরহাটের বাসচাপায় ছাত্রের মৃত্যু

বাগেরহাট ফকিরহাটে মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় মোঃ ছাহাদ (১১) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (১ এপ্রিল) খুলনা-ঢাকা মহাসড়কের বৈলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাহাদ উপজেলার বৈলতলী গ্রামের মোঃ জাহাঙ্গীরের ছেলে। সে ফকিরহাট এল,পি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

বিস্তারিত...

বেনাপোলে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না জ্বালানি

যশোরের শার্শা উপজেলায় বেনাপোল এলাকার বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। প্রচণ্ড দাবদাহের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত তেল পাচ্ছেন না সাধারণ মানুষ। একই সময়ে প্রভাবশালী মহল ‘ভিআইপি’ সুবিধায় সহজেই তেল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

বিস্তারিত...

নবম শ্রেণীর ছাত্রীকে নির্যাতন, গ্রেপ্তার ১

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে নির্যাতনের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

বিস্তারিত...

অভয়নগরে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড ও জরিমানা

যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধুলগ্রাম বাজারে মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট সেবনের পর অসংলগ্ন আচরণের অভিযোগে তিন যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

বিস্তারিত...

রামপালে আন্তর্জাতিক পানি দিবস উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি

বাগেরহাটের রামপাল উপজেলায় আন্তর্জাতিক পানি দিবস উপলক্ষে সুপেয় পানির দাবিতে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ ও বাঁধন মানব উন্নয়ন সংস্থার সহযোগিতায় ইয়ুথ হাব রামপাল, এফএফসিআর যুব সংগঠন ও অভিযান যুব সংগঠনের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪