| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বিএটিবি'র অধীনে স্থায়ী নিয়োগের দাবিতে মেহেরপুরে শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি

ঠিকাদারি প্রথা বিলুপ্ত করে সরাসরি চাকরি স্থায়ীকরণ, শ্রম আইন অনুযায়ী ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং কর্মসংস্থানের পূর্ণ নিরাপত্তার দাবিতে মেহেরপুরে উত্তাল মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও প্রতিটি অনশন কর্মসূচি পালন করেছে বিএটিবি ফিল্ড টেকনিশিয়ান ও কর্মচারীরা।

বিস্তারিত...

গাংনীতে ইউপি চেয়ারম্যানের বাড়ির সামনে থেকে দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনীর ষোলটাকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আফরোজা খাতুনের বাড়ির সামনে থেকে দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) সকাল ৮টার দিকে ষোলাটাকা ইউনিয়নের আমতৈল গ্রাম থেকে লাল টেপে মোড়ানো বস্তু দুটি উদ্ধার করা হয়।

বিস্তারিত...

কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরস্থ ৬ রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

১৫ আগস্টের খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ আটক ২

কুষ্টিয়ার ভেড়ামারায় ১৫ আগস্ট উপলক্ষে গোপনে খিচুড়ি রান্না করে নেতাকর্মীদের সংগঠিত করার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাইকে আটক করেছে পুলিশ।

বিস্তারিত...

মহম্মদপুরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় হামলা, আহত ৫

মাগুরার মহম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামে প্রকাশ্যে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

বিস্তারিত...

ভারতের স্বাধীনতা দিবসে শনিবার বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় শনিবার (১৫ আগস্ট) বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে উভয় দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে। শুক্রবার বিকেলে বেনাপোল স্থল

বিস্তারিত...

নিখোঁজের চারদিন পর নদী থেকে ট্রাক হেলপারের অর্ধগলিত মরদেহ

ঝিনাইদহে নিখোঁজের চারদিন পর রমজান আলী (৪৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে সদর উপজেলার বিষয়খালী বাজারের পাশে বেগবতী নদী থেকে ভাসমান ওই মরদেহ উদ্ধার করা হয়।

বিস্তারিত...

ঝিনাইদহে নাশকতা মামলায় আওয়ামী লীগের সাবেক এমপিসহ গ্রেপ্তার ৫

সাবেক সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার পরিকল্পনা ও ছাত্রলীগের ঝটিকা মিছিলে পৃষ্ঠপোষকতা করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ঝিনাইদহ শহর ও শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিস্তারিত...

সুন্দরবনের নলিয়ানে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই অবৈধ ব্যবসায়ী আটক

খুলনার দাকোপ উপজেলার সুন্দরবনসংলগ্ন নলিয়ানে পৃথক দুটি অভিযান চালিয়ে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজন অবৈধ মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড। জব্দ করা মাংসের আনুমানিক মূল্য ৯৯ হাজার টাকা।

বিস্তারিত...

নিখোঁজের তিন ঘণ্টা পর বাওড়ের পানিতে প্রতিবন্ধী শিশুর মরাদেহ

নিখোঁজের প্রায় তিন ঘণ্টা পর বাড়ির পাশের বাওড়ের পানিতে মিলল প্রতিবন্ধী শিশু ইভা খাতুনের (১৩) মরদেহ। শুক্রবার বিকেলে কোটচাঁদপুরের ফুলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের ইউসুফ আলীর মেয়ে।

বিস্তারিত...

মেহেরপুরে অনলাইন জুয়া ও মাদকসহ গ্রেপ্তার ৪

মেহেরপুরে দিনব্যাপী বিশেষ সাঁড়াশি অভিযানে চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি দল। শুক্রবার (১৪ আগস্ট) পরিচালিত এই অভিযানে অনলাইন জুয়ায় ব্যবহৃত তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ২০ পিস ইয়াবা এবং ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে ডিবি পুলিশ।

বিস্তারিত...

কুষ্টিয়ায় বালু বোঝাই ট্রলি উল্টে পদ্মায়, ১ শিশু নিখোঁজ

কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদীতে বালি বোঝাই ট্রলি উল্টে এক শিশু নিখোঁজ হয়েছে। তাৎক্ষনিক ট্রলিতে থাকা ৩ শিশুকে জীবিত উদ্ধার করা হয়। শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১ টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নে

বিস্তারিত...

কুষ্টিয়ায় একসঙ্গে তিন সন্তানের জন্ম

কুষ্টিয়া সদর উপজেলায় আমান্না খাতুন নামে এক গৃহবধূ একসাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে নরমাল ডেলিভারির মাধ্যমে বাড়িতেই জন্ম হয় তিন নব

বিস্তারিত...

যশোর বাঘারপাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল তিন শিশুর

যশোর বাঘারপাড়ায় উপজেলায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে আপন দু'জন বোন রয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

ঝিনাইদহ রেশম উন্নয়ন বোর্ডের খড়ি গোপনে বিক্রয়ের অভিযোগ

ঝিনাইদহ রেশম উন্নয়ন বোর্ডের খড়ি গোপনে বিক্রয়ের অভিযোগ উঠেছে। ১৪ আগস্ট শুক্রবার সকালে ফার্মের ম্যানেজারকে না জানিয়ে হলিধানী রেশম বোর্ড থেকে খড়ি বিক্রয়ের এমন অভিযোগ পাওয়া গেছে ফার্মের শ্রমিকদের বিরুদ্ধে। ফার্ম ম্যানেজারের দাবী রেশম বোর্ডের উপ-পরিচালকের নির্দেশেই খড়িগুলো মিনিফিলিসারের জ্বালানীর জন্য দেওয়া হচ্ছিল। এদিকে উপ-পরিচালকের দাবী খড়ির বিষয়ে কিছুই জানেন না তিনি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪