মাগুরায় এক কিশোরী অপহরনের ঘটনায় রবিউল (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে খুলনার ডুমুরিয়া এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মাগুরা সদর উপজেলার বরুনাতৈল গ্রামের অপহৃতা কিশোরীর মা গত রোববার সন্ধ্যা ৬
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি কার্যক্রমকে ঘিরে মাগুরা সদর উপজেলায় শিক্ষকদের কাছ থেকে ফাইলপ্রতি ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন উপজেলা প্রা
কেশবপুরের মানুষের ভালোবাসার স্মৃতি সঙ্গে নিয়ে বদলিজনিত কারণে বিদায় নিলেন যশোরের কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন। বিদায়ের মুহূর্তটা যেন কোনোভাবেই সহজ ছিল নাড়। দীর্ঘদিনের কর্মস্থল, সহকর্মীদের। সোমবার (১০ আগস্ট) বিকালে বিদায়বেলায় আবেগ ধরে রাখতে পারেননি তিনি; অশ্রুসিক্ত নয়নে প্রিয় কর্মস্থল কেশবপুরকে বিদায় জানান এই কর্মকর্তা।
এসএসসি পরীক্ষার মানবিক বিভাগে যখন অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা বেশি, তখন ক্যান্সারে আক্রান্ত বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া চৌগাছার ঋতু খাতুন পেয়েছে জিপিএ ৫। যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগে অংশ নিয়ে সে এই কৃতিত্ব অর্জন করে। তবে উপার্জনের একমাত্র অবলম্বন বাবাকে হারিয়ে ঋতুর উচ্চশিক্ষা এখন অ
নড়াইলের লোহাগড়া উপজেলায় মাদক বিরোধী অভিযানের সময় মাদক ব্যবসায়ীদের হামলায় মো. খোকন হাওলাদার নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এস আই) আহত হয়েছেন। রবিবার (৯ আগস্ট) সন্ধ্যার পরে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কচুবাড়িয়া এলাকায় পুলিশের উপর হামলার ঘটনা ঘটে।
মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রাম থেকে ৯৬টি মাইন উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল। উদ্ধার করা মাইনগুলোর মধ্যে ৭৯টি এন্টি-পার্সোনাল মাইন এবং ১৭টি এন্টি-ট্যাংক মাইন রয়েছে।
ঘর ভাড়া পরিশোধের টাকা জোগাড় করতে নিজের মাথার চুল মাত্র এক হাজার টাকায় বিক্রি করে দেওয়া বাগেরহাটের রামপালের অসহায় নারী রেহানা খাতুনের পাশে দাঁড়িয়েছেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম। তাঁর নির্দেশনায় রেহানার জন্য মাথা গোঁজার ঠাঁই, খাদ্যসামগ্রী ও ন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর গ্রামে ৮৫ বছর বয়সী মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ছেলে মো. আব্দুল মোমিন। রোববার (৯ আগস্ট) শ্যামনগর উপজেলা প্রেসক্লা
মাগুরার শালিখা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেনায়ারা খানমের বিরূদ্ধে ঘুষ গ্রহন,প্রশাসনিক অনিয়ম, অর্থ আত্মসাৎ,শিক্ষকদের হয়রানি ও সরকারি বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। শিক্ষক কর্মচারীদের লিখিত অভিযোগ, সরকারি দপ্তরের চিঠিপত্র এবং প্রশাসনিক নথিপত্রে এ সব অভিযোগ পাওয়া গেছে।
কুষ্টিয়ার দৌলতপুরে আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শ্রেণিকক্ষ জলমগ্ন অবস্থা সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এতেকরে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি খেলাধুলা ও শিক্ষার স্বাভাবিক বিঘ্নিত হচ্ছে। এছাড়াও অস্বাস্থ্যকর নোংরা পানির কারণে পানিবাহিত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ারও ঝুঁকি বাড়ছে।
নড়াইলের কালিয়া উপজেলায় শেখ বংশের আলাউদ্দিন শেখের নাম জড়িয়ে একটি মামলা এবং তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) সকালে কালিয়া উপজেলার সাতবা
বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ মফিজুর রহমান (২৯) নামে এক অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৯ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে বেনাপোল পোর্ট থানাধীন দিঘীরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বেনাপোলে এক হাজার পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি আব্দুল কাদেরকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় ৬ টার দিকে যশোর শার্শা উপজেলায় থানাধীন জিবলীতলা আইসি
মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে পরিত্যাক্ত অবস্থায় পড়ে রয়েছে ১০টি ল্যান্ডমাইন ও ৫ টি বক্স। ৩৪ ঘণ্টা পেরিয়ে গেলেও দেখা মেলেনি বিস্ফোরক নিষ্ক্রিয়কারী কোনো ইউনিটের। শনিবার (৮ আগস্ট) সকাল ১১ টা থেকে রবিবার রাত ৮ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ, গ্রাম পলিশ ও বিজিবির সদস্যরা।
মাদক নির্মূলে কঠোর অবস্থানের কথা জানিয়ে খুলনা রেঞ্জের নবাগত ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, মাদক সেবন, বিক্রি কিংবা এর পেছনে মদদ দেওয়ার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এমনকি মাদক সেবন বা ব্যবসার সঙ্গে কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করা হবে।