| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

যশোরের শার্শা নাভারণে গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু

যশোরের শার্শায় উপজেলায় গাছ থেকে পড়ে রবিউল ইসলাম ওরফে বড় খোকা (৫০) নামে এক লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত রবিউল ইসলাম ওরফে বড় খোকা উপজেলার যাদবপুর (রেললাইন পাড়া) গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।

বিস্তারিত...

যৌনপল্লীতে আটকে রেখে মারধর, হাসপাতালে ভর্তি নারী

যশোর শহরের বড়বাজার ঝালাইপট্টি এলাকার যৌনপল্লীতে কল্পনা (৩০) নামে এক নারীকে ঘরে আটকে রেখে তিনদিন ধরে মারধরের অভিযোগ উঠেছে। পরে জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় পিংকি নামে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বিস্তারিত...

ঝিনাইদহের কোটচাঁদপুর পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ঝিনাইদহের কোটচাঁদপুরে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে পুকুরে ডুবে সিয়াম হোসেন (৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বিদ্যাধরপুর পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সিয়াম বিদ্যাধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র এবং একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

বিস্তারিত...

মোল্লাহাটে পানিতে কিশোরীর মরদেহ উদ্ধার,

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া দক্ষিণপাড়া এলাকায় জান্নাতি (১৩) নামে এক কিশোরীর মরদেহ বাড়ির পাশের একটি ঘেরের পানিতে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বিস্তারিত...

গাংনী সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ বিএসএফ

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ ৫ জনকে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

বিস্তারিত...

গণমাধ্যম এখনো প্রকৃত অর্থে স্বাধীন নয়: বাগেরহাটে ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে গণমাধ্যম এখনো প্রকৃত অর্থে স্বাধীন নয়। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের স্বার্থে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করা জরুরি বলে তিনি মন্তব্য করেন।

বিস্তারিত...

ভারত থেকে টিয়ার গ্যাস সেলের বড় চালান, বেনাপোল হয়ে যশোর ক্যান্টনমেন্টে

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহারের জন্য ২ দশমিক ৩ মেট্রিক টন টিয়ার গ্যাস সেল আমদানি করা হয়েছে।

বিস্তারিত...

বাগেরহাটে আসছেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান একদিনের সফরে শুক্রবার (৭ আগস্ট) বাগেরহাটে আসছেন। সফরকালে তিনি জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং স্থানীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

বিস্তারিত...

দৌলতপুরে আল্লারদর্গায় সড়ক সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি বাচ্চু মোল্লা

দীর্ঘদিনের জনভোগান্তির অবসান ঘটতে যাচ্ছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারের প্রধান সড়কের। বহু প্রতীক্ষিত এই সড়ক সংস্কার ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ¦ রেজা আহমেদ বাচ্চু মোল্লা। বৃহস্পবিার দুপুরে তিনি এ কাজের উদ্বোধন করেন।

বিস্তারিত...

শৈলকুপায় সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযান

ঝিনাইদহের শৈলকুপায় অধিগ্রহণকৃত জমি থেকে স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ বিভাগ। বৃহস্পতিবার (৬ আগস্ট) শেখপাড়া-লাঙ্গলবাধ (আর-৭১৬) সড়কের পাইকপাড়া, ডাউটিয়া ও চাকিরগাতি এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) দেবাশীষ অধিকারী।

বিস্তারিত...

বেনাপোল সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

বেনাপোল সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ হওয়া পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, কসমেটিকস, চকলেট, কম্বল ও খাদ্যসামগ্রী। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিস্তারিত...

মেহেরপুরে অনলাইন ক্যাসিনো এজেন্ট ওয়াসিম হালদার গ্রেপ্তার

মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রাম থেকে অনলাইন ক্যাসিনো চক্রের এজেন্ট হিসেবে পরিচিত ওয়াসিম হালদারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সাইবার সুরক্ষা আইনের একটি মামলার পলাতক আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিবির ওসি প্রদীপ কুমার।

বিস্তারিত...

বেনাপোলে ফেনসিডিল মামলায় পারভীনাকে ১০ বছরের কারাদণ্ড

বেনাপোলের নারী মাদক ব্যবসায়ী পারভিনাকে ফেনসিডিল রাখার দায়ে করা মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ৬আগস্ট যশোরের বিশেষ দায়রা জজ (জেলা ও দায়রা জজ) এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

বিস্তারিত...

কুষ্টিয়ায় পদ্মা নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পাড় ধসে পানিতে তলিয়ে নিখোঁজ হওয়া আট বছর বয়সী শিশু মোছা. নূরিয়া খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ২৮ ঘণ্টা পর বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে মিরপুর উপজেলার শিমুলতলা এলাকার মীর আব্দুল করিম কলেজ সংলগ্ন পদ্মা নদী থেকে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।

বিস্তারিত...

কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ্ আল নোমান (৪০) নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগষ্ট) বিকেল পাচটার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪