যশোরের ঝিকরগাছা উপজেলার দেউলি গ্রামের কৃষক নওশের আলী ও শিরিনা আক্তার দম্পতির একমাত্র ছেলে ইমতিয়াজ আহম্মেদ জাবির। গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে নিহত হওয়ার এক বছর পরও ছেলের স্মৃতি আঁকড়ে দিন কাটছে তাদের। পুরোনো জামা-কাপড়, বই-খাতা ও প্রয়োজনীয় কাগজপত্র দেখেই যেন ফিরে পান হারিয়ে যাওয়া সন্তানের স্মৃতি।
যশোরের শার্শা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আম্বিয়া খাতুন (৫৪) নামের এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে ৪ দিকে উপজেলার দক্ষিণ বুরুজবাগান জোড়
মেহেরপুরের গাংনীতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী কাজিপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। প্রায় তিন ঘন্টাব্যাপী চলে অভিযান। এ সময় ঐ গ্রামের বজলুর রহমানের ছেলে ফজল (৪৫), ইয়াদ আলীর ছেলে ফজল (৬৫), দুলালের ছেলে
বাগেরহাটের কচুয়া উপজেলার চান্দেরকোলা (বিলকান্দি) গ্রামে নিজ বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ও হাত বাঁধা অবস্থায় পাওয়ায় ঘটনাটিকে পরিকল্পিত নির্মম হত্যাকাণ্ড বলে ধারণা করছে এলাকাবাসী ও পুলিশ।
দেশে অতিবৃষ্টির কারণে হঠাৎ কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় প্রথম চালানে বেনাপোল স্থলবন্দর দিয়ে সাড়ে ৮ মাস পর ভা
কৃষকদের কৃষি সেবা সহজীকরণ এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টায় জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশ বাহিনীর কোনো সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে সবার আগে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। প্রয়োজনে ডোপ টেস্ট করিয়ে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের চৌরঙ্গী মোড়ে অবস্থিত ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টা ১৩ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
মেহেরপুর শহরের একটি ইলেকট্রনিক্স শোরুমে প্রবেশ করে চাঁদা দাবির অভিযোগে উজ্জ্বল (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে দুটি ধারালো এন্টিকাটার উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় লাল্টুর মোড়ের অদূরে অবস্থিত ‘রাখি ইলেক্ট্রনিক্স’ শোরুমে এ ঘটনা ঘটে।
মাত্র ২০ মিটার পাকা সড়ক। অথচ বছরের প্রায় ৮ থেকে ১০ মাসই সড়কটি থাকে হাঁটুসমান পানির নিচে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ও নন্দলালপুর ইউনিয়নের প্রায় এক লাখ মানুষ। স্থানীয়দের অভিযোগ, ব্রিটিশ আমলে নির্মিত একটি রেল টানেল, অপরিকল্পিত ভরাট এবং ড্রেনেজ ব্যবস্থার অভাব মিলিয়ে দীর্ঘদিন ধরে
সাতক্ষীরার শ্যামনগরে পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় এক গৃহবধূ ও এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে পানিতে ডুবে এবং দুপুরে বজ্রপাতে এ দুই মৃত্যুর ঘটনা ঘটে।
ঝাঁকঝমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে নামফলক উন্মোচন করা হয়েছিল। লক্ষ্য ছিল মেহেরপুর পৌরবাসীর শারীরিক কসরত ও বিনোদনের জন্য ভৈরব নদীর তীরে (সরকারি জমিতে) গড়ে উঠবে একটি আধুনিক উন্মুক্ত ব্যায়ামাগার ও পার্ক। কিন্তু উদ্বোধনের দীর্ঘ পাঁচ মাস পার হতে চললেও সেখানে পার্ক বা ব্যায়ামাগারের কোনো বাস্তব অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
নড়াইলের লোহাগড়া উপজেলায় রহমত শেখ নামে (৩০) এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। তবে তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন তার পরিবার।
নড়াইলের কালিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. তানভীর (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার বেন্দারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নড়াইলের লোহাগড়া উপজেলায় স্বামীর হাতুড়ির আঘাতে জেসমিন খানম নামে (৩২) এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী জসিম শেখ ঘটনার পরপর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। রবিবার (২ আগস্ট) দুপুরের দিকে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর