দীর্ঘদিন পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির কমিটিতে বড় ধরনের রদবদল করা হয়েছে। বিদ্যমান কমিটি বিলুপ্ত করে ৩১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
কুষ্টিয়ার কুমারখালী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও বিএনপি নেতা তরিকুল ইসলাম লিপনের কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা যুবদল। সোমাবার (২৭ জুলাই) বিকেলে কুমারখালী উপজেলা যুবদল ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এমপি,র সাথে সোমবার ২৭ জুলাই সকালে বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে ইউনেস্কো (UNESCO) ঢাকা অফিসের প্রধান ও বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভিজে (Dr. Susan Vize)-এর নেতৃত্বে এক প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
যশোরের শার্শা উপজেলায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল আবু সাঈদ (২৮) নামে এক ভ্যানচালকের। সোমবার (২৭ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে৷ শার্শা বাগআঁচড়া গ্রামের জনসেবা ক্লিনিকের সামনে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মাগুরার নিখোঁজ শিশু আয়েশা নূর কে (১০) ফরিদপুর জেলার কামারখালী টোল প্লাজা এলাকা থেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। আয়েশা নূর সোমবার (২৭ জুলাই) সকাল ৯ টার সময় মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদরাসায় যাওয়ার উদ্দে
ব্যক্তিগত ক্লিনিক সিলগালার পর এবার অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, পরিত্যক্ত ভবন, এমনকি সৌচাগারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন মুফতিকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়।
বাগেরহাটে চাঞ্চল্যকর আইনজীবী অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত (৪২) হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের মাত্র ৫০ ঘণ্টার মধ্যেই তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি আধুনিক ছোরাও উদ্ধার করা হয়েছে।
বাগেরহাটের বিভিন্ন সরকারি খাল অবৈধ দখলমুক্ত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবিতে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিন পালন করেছেন এলাকাবাসী ও সামাজিক সংগঠন অ্যাক্টিভিস্টা বাগেরহাটের সদস্যরা।
বাগেরহাটে চাঞ্চল্যকর আইনজীবী অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত (৪২) হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের মাত্র ৫০ ঘণ্টার মধ্যেই তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি আধুনিক ছোরাও উদ্ধার করা হয়েছে।
বাগেরহাট জেলার বিভিন্ন সরকারি খাল অবৈধ দখলমুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত করার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিন পালিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মসূচিতে এ
কুষ্টিয়ায় আলাদা দুটি স্থানে অভিযান চালিয়ে প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় কারেন্ট জাল, ভারতীয় মাদক ও বিড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৭ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
মেহেরপুরের গাংনীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) র কেন্দ্রীয় নেতাদের নির্ধারিত পদযাত্রা ও পথসভার অদূর থেকে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়লেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাত্র তিন দিনের ব্যবধানে পূর্ব সুন্দরবনে আবারও রয়েল বেঙ্গল টাইগারের দেখা মিলেছে। প্রথমে চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রের বন অফিস চত্বরে এবং পরে শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্যের টাইগার পয়েন্ট এলাকায় নদী সাঁতরাতে দেখা যায় একটি বাঘটিকে। দুটি ঘটনাই বনকর্মীরা মোবাইল ফোনে ধারণ করেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।
মেহেরপুরের গাংনীতে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) শীর্ষ নেতাদের ছবি সম্বলিত কয়েকটি কুশপুত্তলিকা বৈদ্যুতিক তারের সাথে ঝুলিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, মুক্তিযোদ্ধা ভবন সংলগ্ন এলাকা এবং পল্লী বিদ্যুৎ অফিসের সামনের বৈদ্যুতিক তারে এসব কুশপুত্তলিকা ঝুলতে দেখেন পথচারীরা। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।
কুষ্টিয়ার দৌলতপুরে মহিষ বিক্রির পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ছেলের টর্চলাইটের আঘাতে বাবা বানেজ উদ্দিনের (৫৫) মৃত্যু হয়েছে। রবিবার রাত ৯টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ুইকুড়ি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত বানেজ উদ্দিন ওই এলাকার চৌকিদার (গ্রামপুলিশ) হিসেবে কর্মরত ছিলেন। অভিযুক্ত যুবকের নাম রাজীব (২৮)।