ভারতে আটক সাতজন বাংলাদেশি নাগরিককে পশ্চিমবঙ্গের হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ঝিনাইদহের কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের কাশিপুর ব্রিজের নিকট থেকে ৩২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযানে নেমে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিলগুলো জব্দ করে।
বাগেরহাটের মোল্লাহাটে দুর্বৃত্তদের গুলিতে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ সোহাগ (৪২) নিহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) রাত ১০টা ১৫ মিনিটে উপজেলার পানহাট খোলার সামনে মোল্লাহাট–চুনখোলা সড়কে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে শেখ সোহাগ ওই সড়কের পাশে অবস্থান করছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোড়ে।
পবিত্র রমজান মাস উপলক্ষে বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলার রাজনৈতিক, প্রশাসনিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ঝিনাইদহ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ হায়দার আ লী হাদু’র রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩মার্চ) ঝিনাইদহ শহরের আদর্শপাড়ায় শহীদ হায়দার আলী হাদু স্মৃতি সংসদের উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির মাসিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে ঝিনাইদহ শহরের ঢাকা কমিটির সেন্টারে এ আয়োজন করা হয়।
একসময় ফেরিওয়ালারা বাসাবাড়ির পাশ দিয়ে হাঁকডাক দিতেন। তাদের কাছে থাকত আলতা, চুড়ি, ফিতা, স্নো, পাউডার, লিপস্টিক, নেইলপলিশসহ সাজসজ্জার নানা উপকরণ, যা কিশোরী ও তরুণীদের আকৃষ্ট করত। তাই এলাকায় ফেরিওয়ালার আগমন ঘটলেই কিশোরী ও তরুণীরা ছুটে গিয়ে তাদের থামিয়ে এসব পণ্য কিনতেন।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে নড়াইলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে শনিবার (১৪ মার্চ) বেলা ১১টায় জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়ীয়া এলাকায় ৯ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় শিশুটি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের পেছনে গেলে, আলি মোল্যা (৫০) শিশুটিকে মুখ বেধে পাশের পানের বরজে নিয়ে ধর্ষন করে।
ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে নিহত কৃষক দল নেতা তরু মুন্সীর লাশ নিয়ে বিক্ষোভ হয়েছে। শনিবার (১৪মার্চ) দুপুরে মর্গ থেকে ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি।
ফেনীর দাগনভূঞা থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন দাওয়াতুল ইসলামের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত জঙ্গির কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক সচেতনতা কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। এ উপলক্ষে শনিবার (১৪ মার্চ) সকালে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের সামনে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।
ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা শ্রীপুর উপজেলার কেষ্টপুর এলাকায় গাছের ডাল পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছ। শুক্রবার (১৪ মার্চ) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দেশের প্রথম রেলওয়ে কুষ্টিয়ার জগতি স্টেশন পুনরায় চালু ও আধুনিকায়নসহ চার দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন থামিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৪টায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি জগতি স্টেশনে পৌঁছালে আন্দোলনকারীরা লাল পতাকা দেখিয়ে ট্রেনটি থামিয়ে দেন