মেহেরপুরের গাংনী উপজেলায় অভিযান চালিয়ে সাড়ে ৪ কেজি গাঁজাসহ রোকেয়া বেগম (৪৫) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা।
বাগেরহাট জেলার দখলকৃত সরকারি খালগুলো দ্রুত দখলমুক্ত, পুনরুদ্ধার ও জনস্বার্থে ব্যবহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সামাজিক সংগঠন এক্টিভিস্টা বাগেরহাট। রোববার (২৬ জুলাই) বিকেলে বাগেরহাট প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য শেখ ইমরান।
বাগেরহাট জেলার দখল ও ভরাট হয়ে যাওয়া সরকারি খালগুলো দ্রুত দখলমুক্ত, পুনরুদ্ধার ও জনস্বার্থে উন্মুক্ত করার দাবি জানিয়েছে সামাজিক সংগঠন অ্যাক্টিভিস্টা। এ দাবিতে রোববার (২৬ জুলাই) বিকেলে বাগেরহাট প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
নড়াইলের কালিয়া উপজেলায় বসতঘরে মিলল হাসুম শেখ নামে (৩২) এক মুদী দোকানির মরদেহ। রবিবার (২৬ জুলাই) সকাল ৬ টার দিকে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামের নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাসুম শেখ দেওয়াডাঙ্গা গ্রামের আকবর শেখের ছেলে। এঘটনায় সন্দেহভাজন মিলন শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে পুলিশ। মিলন শেখ ওই গ্রামের গফফার শেখের ছেলে।
নড়াইল সদর উপজেলায় চার বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ এনে দায়ের করা মামলায় ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। রবিবার (২৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আমরা জনগনকে সাথে নিয়ে এ রায় কার্যকর করব। সদ্য বিদায়ী প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে বিএনপি'র একটি নিগোশিয়াসন হয়েছে। তারা চুপ্পুকে সেইফ এক্সিট দিতে চায় ।
বাগেরহাটের বিভিন্ন সরকারি খাল অবৈধ দখলমুক্ত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবিতে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। এলাকাবাসী ও সামাজিক সংগঠন অ্যাক্টিভিস্টা বাগেরহাটের উদ্যোগে রোববার (২৬ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির প্রথম দিনের অবস্থান অনুষ্ঠিত হয়।
খুলনার পাইকগাছায় রান্নার পর গরুর মাংস সবুজ হয়ে যাওয়ার ঘটনায় ক্রেতাদের মধ্যে আতঙ্ক ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেক বাজারে মাংস বিক্রিও কিছুটা কমেছে। মাংস কিনতে এসে অনেকে নানা প্রশ্ন করছেন, আবার কেউ কেউ সন্দেহের কারণে মাংস না কিনেই ফিরে যাচ্ছেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত সরকারের সময় স্বাস্থ্যখাতে সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের কারণে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছিল। সেই অবস্থা থেকে উত্তরণে বর্তমান সরকার চিকিৎসাসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে।
বাগেরহাটে নিজাম উদ্দীন শান্ত (৪২) নামে এক আইনজীবীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে বাগেরহাট শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কারা কি কারনে আইনজীবী নিজাম উদ্দীনকে হত্যা করেছে তা পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি।
সুন্দরবনের অভ্যন্তরে বাঘের দেখা পেয়েছেন বনকর্মীরা। এমনকি মোবাইলফোনে সুন্দরবনের অঘোষিত রাজার ছবিও তুলেছেন তারা। শুক্রবার (২৪ জুলাই) সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীর দক্ষিণ-পশ্চিম পাড়ে আন্ধারমানিক ইকো-ট্যুরিজম কেন্দ্রে বাঘটিকে ঘুরে বেড়াতে দেখা যায়। বনকর্মীদের মোবাইলফোনে ধারণ করা ৩০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, নদীর পাশ দিয়ে এসে কেন্দ্রের বন অফিসের সামনের ফাঁকা জায়গায় দাঁড়িয়ে চারপাশ দেখছে বাঘটি।
কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশনে ট্রেনে ওঠাকে কেন্দ্র করে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে এক রেলওয়ে স্টাফের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা ও যাত্রীরা ট্রেন আটকে বিক্ষোভ করেন। এতে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়।
কুষ্টিয়া জেলা শহরের ডিসি পার্কের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে কাওসার (২৫) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
সবজির জেলা হিসেবে পরিচিত মেহেরপুরে হঠাৎ করেই বেড়েছে নিত্যপ্রয়োজনীয় সবজির দাম। টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় মাঠের ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে সরবরাহ কমেছে। এর প্রভাবে কাঁচা মরিচ ও বেগুনসহ প্রায় সব ধরনের সবজির দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। প্রতি কেজিতে ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত দাম বাড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।
খুলনা বিভাগে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আটজনে।