| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ময়মনসিংহের খেলাধূলার গৌরবময় সোনালী অতীত ফিরিয়ে আনতে হবে- এমপি ওয়াহিদ

ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে সোনালী অতীত ক্লাব ময়মনসিংহ এর আয়োজনে ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ সদর আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

বিস্তারিত...

নেত্রকোণা-৫ আসনে জামায়াত এমপির গাড়িতে হামলা, ভাঙচুর

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় (নেত্রকোণা-৫ আসন) জামায়াতের সংসদ সদস্য মাসুম মোস্তফার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বিরিশিরি সড়কের পাশে আতকাপাড়া গিরিপথ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

ময়মনসিংহে রিলাই বাণিজ্য মেলার জমকালো উদ্বোধন

ময়মনসিংহে দেশীয় উদ্যোক্তাদের পণ্য উৎপাদন ও বাজারজাতকরণকে উৎসাহিত করতে শুরু হয়েছে “রিলাই বাণিজ্য মেলা-২০২৬”। আজ (২৪ এপ্রিল) শুক্রবার জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চ প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে তিন দিনব্যাপী (২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত) এই মেলার পর্দা ওঠে।

বিস্তারিত...

চা বিক্রেতা নারীকে ধর্ষণের ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড

জামালপুরে চা বিক্রেতা এক নারীকে অপহরণ করে সংঘবদ্ধভাবে ধর্ষণের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বিস্তারিত...

শেরপুর সীমান্তে ১৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

শেরপুরের শ্রীবরদী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ১৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সীমান্তবর্তী ঝুলগাঁও এলাকা থেকে এসব মদ উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিস্তারিত...

শেরপুরে মাহমুদুর রহমানকে বদলি, নতুন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানকে বদলি করে নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে ওই বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। এতে শেরপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়াসমিন।

বিস্তারিত...

শেরপুরে ৮৩৫ লিটার তেল পাচারকালে আটক

শেরপুর শহরের মেসার্স বাবর ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। বুধবার (২২ এপ্রিল) অভিযান কালে অবৈধ ভাবে জ্বালানি তেল পাচার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারার একটি মামলায় ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং পাচারকৃত তেল জব্দ করা হয়।

বিস্তারিত...

শেরপুরের পুত্রবধূ জহরত আদিব চৌধুরী জাতীয় সংসদে মনোনয়ন পেলেন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩৬ জন নারী প্রার্থীর তালিকায় স্থান পেয়েছেন শেরপুর জেলার নকলা উপজেলার পুত্রবধূ, বিশিষ্ট করপোরেট লিডার ও ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।

বিস্তারিত...

সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন শেরপুরের ডা. প্রিয়াঙ্কা

বহুল আলোচিত ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন। সোমবার (২০ এপ্রিল) দলের কেন্দ্রীয় ঘোষণার মাধ্যমে তার মনোনয়ন চূড়ান্ত করা হয়। মনোনয়ন পাওয়ার খবরে এলাকায় দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সচেতন মহল তাকে বিভিন্নভাবে শুভেচ্ছা জানাচ্ছেন। এদিকে মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকার নির্বাচন অফিসে দলীয় নেতা-কর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

বিস্তারিত...

শেরপুরের নতুন পুলিশ সুপার একে এম জহিরুল ইসলাম

শেরপুরের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন একেএম জহিরুল ইসলাম। মঙ্গলবার (২১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ এর উপসচিব তৌছিফ আহমেদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়। শেরপুরের বর্তমান পুলিশ সুপার মো. কামরুল হাসানকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে।

বিস্তারিত...

শেরপুর সীমান্তে বিজিবির কাছে বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

বিস্তারিত...

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

শেরপুরের নালিতাবাড়ীতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে আব্দুল ওয়াহাব (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

শেরপুরে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

শেরপুরের পাঁচ উপজেলার ১ লাখ ৬১ হাজার ৪৩২ জন শিশু হাম-রুবেলার টিকা পাচ্ছে। আগামী ১০ মে পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন। ২০ এপ্রিল সোমবার সকালে শহরের সজবরখিলাস্থ সুরেন্দ্র মোহন মডেল স্কুলে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা।

বিস্তারিত...

হালুয়াঘাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) হালুয়াঘাট দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪