অক্ষয় তৃতীয়া উপলক্ষে মহাপুণ্য গঙ্গা স্নানে সনাতনী সমাজের হাজারো পূণ্যার্থীবৃন্দের উপস্থিতিতে নেত্রকোণার ঠাকুরাকোণা তাতিয়র ত্রিমোহনা আশ্রম ঘাট মিলন মেলায় পরিণত হয়েছে। প্রতি বছর ৬ বৈশাখ ১৪৩৩ বাংলা (২০ এপ্রিল সোমবার) ভোর ৬টা থেকে সারাদিনব্যাপী সদর উপজেলার ঠাকুরাকোণা তাতিয়র কংস নদের ত্রিমোহনা ঘাটে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ভক্তবৃন্দের আগমন ঘটে।
সম্প্রীতি ও সহিষ্ণুতার মাধ্যমে যুব জাগরণে শেরপুরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী নীতিশ রায়ের ‘তৃষ্ণা’ ছবির স্বত্ব সংরক্ষণে প্রতিবাদী প্রদর্শনী আয়োজন করা হয়।
শেরপুরের শ্রীবরদীতে পরিত্যক্ত বস্তা থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। ১৮ এপ্রিল শনিবার উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের নামাপাড়া গ্রামের বিলের পাড় থেকে ওই গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ-এর সঙ্গে স্থানীয় সংবাদকর্মীদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহের ভালুকায় একটি প্রাইভেটকারে করে বিদেশি মদ পাচারের সময় ৯০ বোতল মদ ও একটি প্রাইভেটকারসহ একজনকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।
মেয়েকে পরিবার কম ভালোবাসে—এমন অভিমান ও মানসিক হতাশাকে পুঁজি করে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর পরিবারের কাছ থেকে বিপুল অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
জামালপুরের ইসলামপুরে উপজেলা প্রশাসন আয়োজিত ”উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ এর আয়োজন করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরুর পর পরই শেষ করা হয়েছে। যেখান অধিকাংশ স্টল খালি দেখা গেছে। এতে সরকারি টাকা অপচয় হয়েছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
প্রচণ্ড ঝড় ও ভারী বৃষ্টির কারণে রেললাইনের ওপর গাছ উপড়ে পড়ায় ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে গাছ অপসারণের পর পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইনের বিরুদ্ধে প্রটোকল লঙ্ঘনের অভিযোগ তোলেছেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের এমপি মো. মোস্তাফিজুর রহমান বাবুল।
জামালপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতা এস এম জিয়াউল হক জিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৯টার দিকে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোণায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। পহেলা বৈশাখ উপলক্ষে পুরো উপজেলাজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।
বাংলা নববর্ষ-১৪৩৩ উপলক্ষে শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা ও তিন দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে বৈশাখী শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ১০ টাকা না দেওয়ায় মো. তৌহিদ নামে এক যুবক তার চাচি আয়েশা খাতুনকে (৪৫) ছুরিকাঘাতে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত তৌহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত আয়েশা খাতুন ওই গ্রামের মো. তারা মিয়ার স্ত্রী।
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম প্রধান উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে পুরো উপজেলাজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।