| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানায়। বিএনপি বিশ্বাস করে, এই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা পালনের মধ্য দিয়ে এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের কাজ শুরু হবে। তিনি বলেন, নির্বাচনের সময় হিসেবে ২০২৬ সালের ফেব্রুয়ারিকে নির্ধারণের ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি। বিএনপি মনে করে, এই ঐতিহাসিক ঘোষণায় বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্রে উত্তরণের পথকে সুগম করবে। বুধবার (৬ আগস্ট) রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফখরুল। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

বিস্তারিত...

জুলাই ঘোষণাপত্র নিয়ে আজ বুধবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বুধবার বেলা ১১টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।

বিস্তারিত...

জুলাই ঘোষণাপত্র ও ফেব্রুয়ারির নির্বাচন, দুটোকেই স্বাগত বিএনপির

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূনের জুলাই ঘোষণাপত্র এবং জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আগামী বছরের (২০২৬) ফেব্রুয়ারির নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি।

বিস্তারিত...

ফ্যাসিস্টের পলায়নে রাহুমুক্ত হয়েছে বাংলাদেশ: তারেক রহমান

পলাতক স্বৈরাচার একুশ শতকের এই বাংলাদেশে এক বিভীষিকার রাজত্ব কায়েম করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে যাচ্ছেন বিএনপির শীর্ষ ৫ নেতা

জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে অংশ নেবেন বিএনপির শীর্ষ ৫ জন নেতা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির ৫ সদস্য অংশ নেবেন।

বিস্তারিত...

গণতন্ত্রের উত্তরণ যেন সঠিকমতো না হয় সেজন্য ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে যেন গণতান্ত্রিক রূপান্তর ঠিকমতো না হয়, সে জন্য আবার অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে । তবে এই ষড়যন্ত্র সফল হবে না। যত দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল টিকে থাকবে, তত দিন এই দেশে এই গণতন্ত্রকে ধ্বংস করার কোনো শক্তি কেউই হতে পারবে না।

বিস্তারিত...

ক্ষমতায় গেলে ভোটের অধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান

বিএনপি কর্মমুখী শিক্ষা বাস্তবায়নে কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘মানুষের জীবনমান উন্নয়নে সকল কাজ করবে বিএনপি। ক্ষুদ্র ও কুটির শিল্পকে বিশ্ববাজারে ছড়িয়ে দিতে কাজ করবে সরকার। বিএনপি সরকারে এলে কর্মক্ষম জনগণকে প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করে কর্মসংস্থান তৈরি করবে। এমনকি বিভিন্ন ভাষায় প্রশিক্ষণ দিয়ে তাদের বিদেশে কাজ করার সক্ষমতা তৈরিতে কাজ করবে বিএনপি।’

বিস্তারিত...

বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত : সালাহউদ্দিন

বিএনপি যেকোনো সময়ে জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জুলাই সনদ হাতে পাওয়ার পরে ৩০ তারিখেই কিছু সংশোধনসহ জবাব দিয়েছে বিএনপি। সনদ বাস্তবায়নে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে।

বিস্তারিত...

জুলাই গণঅভ্যুত্থানে যুবদলের ৭৮ শহীদ পরিবারকে সম্মাননা আজ

গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে যুবদলের ৭৮ শহীদ পরিবারকে সম্মাননা ও উপহার এবং আর্থিক অনুদান দেবে জাতীয়তাবাদী যুবদল। আজ সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ সম্মাননা দেওয়া হবে।

বিস্তারিত...

জুলাই-আগস্ট ছিল গণ-অভ্যুত্থান, কৃতিত্ব গোটা বাংলাদেশের : আলাল

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ছিল গণমানুষের অভ্যুত্থান।

বিস্তারিত...

বিচার বিভাগকে কোনো দলের কর্তৃত্বের মধ্যে আমরা থাকতে দেব না : আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, আজ নতুন বাংলাদেশের যে ইশতেহার ঘোষিত হবে, সেই ইশতেহার হবে আমাদের পথপ্রদর্শক

বিস্তারিত...

চাঁদাবাজির দায় স্বীকার করলেন রিয়াদ

চাঁদাবাজির অভিযোগে গুলশান থানার মামলায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের বহিষ্কৃত নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ রবিবার (৩ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন।

বিস্তারিত...

‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক’ : তারেক রহমান

তরুণ ভোটারদের কাছে ধানের শীষের জন্য ভোট চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তরুণ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, সারাদেশের সকল শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের কাছে আজ আমার আহবান-‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।’

বিস্তারিত...

শেখ হাসিনাকে আর বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেবো না : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের শপথ নিতে হবে, আমরা কোনোদিনই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেবো না। আমরা কারও কাছে মাথা নত করবো না। আমরা আমাদের দেশকে নিজেরাই স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তুলবো।

বিস্তারিত...

জামায়াত আমিরের খোঁজ নিতে হাসপাতালে বিএনপির প্রতিনিধিদল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ইউনাইটেড হাসপাতালে গিয়েছে বিএনপির একটি প্রতিনিধিদল।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪