দেশের কোথাও কোনো সুশাসন ও নিয়ন্ত্রণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, কিছু চক্র আছে যারা চায় না বাংলাদেশে গণতান্ত্রিক ধারায় নির্বাচন হোক।
মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় একই পরিবারের নিহত দুই ভাই-বোন নাজিয়া ও নাফির পরিবারের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দাঁড়িয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সমন্বয়হীনতার পাশাপাশি অভিজ্ঞতার অভাব থাকায় অন্তর্বর্তী সরকার বিতর্কে জড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ফেব্রুয়ারির মধ্যে সংসদ নির্বাচনের দাবিতে মাঠে নামার কথা ভাবছে বিএনপি। মূলত দ্রুত নির্বাচনের দাবি আদায়ে সরকারকে চাপে রাখতে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে দলটি।
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, আমরা মসজিদকে একটি পবিত্র স্থান মনে করি। কিন্তু একটি গোষ্ঠী রয়েছে, যারা মসজিদকে অপরাজনীতির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক যুদ্ধ বিমান দুর্ঘটনায় যেসব পরিবার তাদের সন্তানদের হারিয়েছে, তাদের মধ্যে পাঁচটি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
জিডিপির হিসাব কারসাজি করতে রাজি না হওয়ায় এক কর্মকর্তাকে অপদস্থ করা হয়েছে জানিয়ে ড. মঈন আরো বলেন, জিডিপির হিসাব কারসাজি করতে রাজি না হওয়ায় এক কর্মকর্তাকে থাপ্পড় দেওয়া হয়েছিল।
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে দেশের ‘সবচেয়ে বড় শত্রু’ আখ্যা দিয়ে আইন অনুযায়ী তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে যাবেন। বুধবার দিবাগত রাত পৌনে ১ টার দিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন কমিশনের স্বাধীনতা শুধু সংবিধানে উল্লেখ থাকলেই যথেষ্ট নয়, তার কার্যকর স্বাধীনতা নিশ্চিত করতে হবে উপযুক্ত নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘অর্থনীতিতে গণতন্ত্র আনতে হবে। শুধু রাজনৈতিক গণতন্ত্রায়ণের মাধ্যমে দেশ এগিয়ে যাবে না। বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। সুযোগ সৃষ্টি না করে বাধার সৃষ্টি করার কারণেই আজ এই অবস্থা।