| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শাহবাগে চলছে ছাত্রদলের সমাবেশে যোগ দিয়েছেন তারেক রহমান

শাহবাগ মোড়ে চলছে জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশ। ইতিমধ্যে স্টেজে উপস্থিত হয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা। বেলা ৩টা ১২ মিনিটের দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশে অনলাইনে যোগ দেন।

বিস্তারিত...

কসমেটিক পরিবর্তন দিয়ে মানুষের ভাগ্যের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান

কসমেটিক পরিবর্তন দিয়ে বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

বিস্তারিত...

শহীদ পরিবারগুলো রাষ্ট্রীয় মর্যাদা পাবে : আমিনুল হক

২০২৪ সালের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

বিস্তারিত...

সংসদের বাইরে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যদি সংবিধানে কোনো পরিবর্তন আনতেই হয়, তবে তা সংসদের মাধ্যমেই আনতে হবে। প্রতিটি দলকে এ বিষয়ে জনগণের ম্যান্ডেট নিতে হবে এবং এ প্রক্রিয়া অবশ্যই সংসদীয় কাঠামোর ভেতরেই সম্পন্ন করতে হবে

বিস্তারিত...

হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে অধ্যাপক ইউনূস একটি কথাও বলেননি: হাফিজ

বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে কোনো কথা বলেননি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, এমনকি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে কখনো একটি কথা বলেননি।

বিস্তারিত...

লন্ডনের লোকাল বাসে সাধারণ যাত্রীর মতো তারেক রহমান, নেটদুনিয়ায় প্রশংসিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের একটি লোকাল বাসস্টপে দাঁড়িয়ে থাকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে নেটদুনিয়ায় চলছে ব্যাপক আলোচনা ও প্রশংসা।

বিস্তারিত...

আ.লীগের সঙ্গে আঁতাতকারীদের ছেঁটে ফেলা হবে : হাসান মাহমুদ টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপি অনেক বড় একটা দল, সেখানে কে আসছে না আসছে বোঝা কঠিন। সেখানে আ.লীগ যে ঢোকেনাই এটা তো আমরা জানিনা।

বিস্তারিত...

ফেব্রুয়ারিতে নির্বাচন হলে দ্বিধা কেটে যাবে : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র সংস্কারের মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হওয়াটা 'ইতিবাচক'। তিনি বলেন, মৌলিক বিষয়গুলোর সমাধান করে দ্রুত নির্বাচনের একটা মোটামুটি ধারণা পাওয়া গেছে। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হলে আমাদের মধ্যেকার দ্বিধা কাটিয়ে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারব।

বিস্তারিত...

রাজনৈতিক দলগুলোকে বিভেদ সৃষ্টি না করার আহ্বান মির্জা ফখরুলের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের আহ্বান থাকবে যে, ছোটখাট বিষয়গুলো নিয়ে এমন অবস্থা তৈরি করবেন না যে অবস্থায় আবার সেই ফ্যাসিস্ট হাসিনা কোন সুযোগ পায় দেশে ফিরে আসার। তিনি বলেন, আমরা অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে যে, আসুন আমরা অতি দ্রুত আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলোকে মিটিয়ে ফেলে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাই। একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত করি।

বিস্তারিত...

সরকার পরিচালনা করতে হলে নাগরিকদের কথা শুনতে হবে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের সর্বস্তরের জনগণ কয়েকজন মানুষের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য গত দেড় দশক ধরে আন্দোলন অব্যহত রাখেনি। কিংবা জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ হননি। জনগণ রাষ্ট্র এবং সরকারে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই স্বৈরাচারকে হটিয়েছে, জীবন উৎসর্গ করেছে।

বিস্তারিত...

নির্বাচনের তারিখ ঘোষণা হলে আইনশৃঙ্খলা স্বাভাবিক হবে: মঈন খান

জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বিস্তারিত...

এনসিপিকে শহীদ মিনার ছেড়ে দিল ছাত্রদল, ৩ আগস্টের ছাত্র সমাবেশ শাহবাগে

সমাবেশের স্থান পরিবর্তন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে শহীদ মিনার ছেড়ে দিয়ে আগামী রোববার (৩ আগস্ট) শাহবাগে ছাত্র সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। বুধবার (৩০ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বিস্তারিত...

দুই বছরের মধ্যে সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নে একমত বিএনপি : সালাহউদ্দিন আহমদ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপে ঐকমত্যের সংস্কারগুলোকে পরবর্তী নির্বাচিত সংসদের প্রথম দুই বছরের মধ্যে কার্যকর করতে হবে বলে উল্লেখ রয়েছে জুলাই সনদ ২০২৫- খসড়ায়। তাদের এই সুপারিশের সঙ্গে বিএনপি একমত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার ২১ তম দিনের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বিস্তারিত...

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জনসভা করবে বিএনপি

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ছাত্র-শ্রমিক-জনতার পরিবারের সম্মানে আগামীকাল (বুধবার) জনসভা করবে ঢাকা জেলা বিএনপি। মঙ্গলবার (২৯ জুলাই) বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪