টি-টোয়েন্টি সিরিজ খেলতে দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস। এর আগে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশে এসেছিল তারা। এই সিরিজ তাদের জন্য সহজ হবে না, এমনটাই মনে করছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
ব্যাট হাতে ব্যর্থ। বল হাতে চেষ্টা করেছেন। তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দলকে জেতাতে পারেননি সাকিব আল হাসান। তরোবায় ত্রিনবাগো নাইট রাইডার্সের কাছে ৮ উইকেটে হেরেছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।
এশিয়া কাপে ভারত-পাকিস্তান লড়াইয়ে নিজের দেশ নয়, টিম ইন্ডিয়াকে ফেবারিট মানছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম।
তিন বছরে দ্বিতীয়বার ফিফার নিষেধাজ্ঞা পেতে পারে ভারতীয় ফুটবল। এরই মধ্যে ফিফা ও এশিয়ান ফুটবল ফেডারেশনের (এএফসির) পক্ষ থেকে যৌথভাবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) কড়া সতর্কবার্তা দেয়া হয়েছে।
২০০৬ সালে মুখে স্কিন ক্যান্সারের প্রাথমিক উপসর্গের (নন মেলানোমা লেসন) কথা টের পেয়েছিলেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক। এরপর বিশ্বকাপজয়ী এই তারকা বিভিন্ন দফায় এর চিকিৎসাও নিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে সেসবের আপডেট তথ্য জানিয়ে আসছিলেন ক্লার্ক। নতুন করে ক্যান্সারের একটি অংশ অপসারণের পর তিনি আবেগঘন বার্তা দিয়েছেন।
আসন্ন নেদারল্যান্ডস সিরিজের আগে নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। এই প্রস্তুতির অংশ হিসেবে সিলেটে দুই দলে ভাগ হয়ে ম্যাচ খেলছে তারা।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের দল শাইনপুকুরের ব্যাটার মিনহাজুল আবেদিন সাব্বিরের ওপর বেশ বড় নিষেধাজ্ঞার খড়গ আসছে।
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে রবিবার রাতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আরেকটি ইতিহাস গড়লেন সাকিব আল হাসান।
বাংলাদেশ ক্রিকেট দলের সামনে ব্যস্ত সূচি। ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষেই অপেক্ষা করছে এশিয়া কাপ। সেই টুর্নামেন্টের পরপরই আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
কয়েকদিন পর ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাবেন। তার আগে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে বারবার নাকাল হচ্ছেন জাতীয় নারী দলের ক্রিকেটাররা। এবার তারা অলআউট হয়েছেন মাত্র ৪৯ রানে।
এশিয়া কাপের আগে নেদারল্যান্ডস সিরিজের জন্য ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দল। এরই মধ্যে খবর, জাতীয় দলের কোচিং স্টাফে যুক্ত হয়েছে নতুন এক পারফরম্যান্স আ্যনালিস্ট। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে কাজ করা অক্ষয় হিরামান্থকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে সিলেটে দলের সঙ্গে যোগ দিয়েছেন নতুন এই অ্যানালিস্ট।
নুরুল হাসান জাতীয় দলের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন প্রায় তিন বছর আগে। সাইফ হাসানও ২০২৩ এশিয়ান গেমসের পর আর জায়গা পাননি। দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকা এই দুই ক্রিকেটারকে ফেরানো হয়েছে আসন্ন নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের দলে। তবে বাংলাদেশ দলের সর্বশেষ টি-টোয়েন্টি দলে থাকা মোহাম্মদ নাঈম বাদ পড়েছেন।
২০২৩ সালের জুলাই মাস থেকে ভারতীয় ক্রিকেট দলের জার্সি স্পনসর ‘ড্রিম ১১।’ বোর্ডের সঙ্গে তিন বছরের চুক্তি রয়েছে তাদের। অর্থাৎ, ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত ভারতের জার্সির স্পনসর তারা। বোর্ডের সঙ্গে ড্রিম ইলেভেনের ৩৫৮ কোটি টাকার চুক্তি হয়েছে। কিন্তু নতুন বিল পাশ হওয়ার পর জার্সি স্পনসর হিসেবে ‘ড্রিম ১১’-এর সঙ্গে বোর্ডের চুক্তি ভঙ্গ হতে পারে।
নিবেদিতপ্রাণ ক্রিকেট সংগঠক ও মোহামেডান অন্তঃপ্রাণ তানভির হায়দারের প্রয়াণের পর ঢাকার ক্লাবগুলোর অন্যতম বয়োজ্যেষ্ঠ কর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন মাহবুব আনাম। ঢাকার ক্লাব মহলে গত দুই যুগে যা কিছুই হয়েছে, তার নেপথ্য কারিগর ছিলেন তিনি। ২০০০ সালের পর থেকে ঢাকার ক্লাব গুলোর ক্রিকেট সংগঠকদের অন্যতম নির্ভরতা ও নেতা বনে গিয়েছেন বিসিবির এই পরিচালক।
আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে (শুক্রবার) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।