প্রথম ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ দল। সিরিজের দ্বিতীয় ম্যাচে সোমবার (১ সেপ্টেম্বর) মাঠে নেদারল্যান্ডসের মুখোমুখি হতে যাচ্ছে টাইগাররা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তবে তার দৃষ্টি আরও দূর পর্যন্ত—যদি পর্যাপ্ত সমর্থন পান, তাহলে সভাপতি পদেও প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
অনেকদিন ধরে শোনা যাচ্ছিল বাংলাদেশের ইতিহাসের অন্যতম সফল ওপেনার তামিম ইকবাল নামতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনী মাঠে। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। অক্টোবরে অনুষ্ঠেয় বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। এশিয়া কাপের প্রস্তুতিতে নেমে স্বাগতিক টাইগাররা ডাচদের একপ্রকার উড়িয়ে দিয়েছে। বিশেষ করে ব্যাট হাতে বড় অবদান রেখেছেন বাংলাদেশ অধিনায়ক লিটস দাস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও তারই প্রশংসায় পঞ্চমুখ নেদারল্যান্ডসের কোচ রায়ান কুক।
শক্তিমত্তার বিচারে নেদারল্যান্ডসের চেয়ে অনেকটাই এগিয়ে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে মাঠের পারফরম্যান্সেও সেটারই ছাপ দেখা গেল। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দাপট দেখিয়ে ৮ উইকেটের বড় জয় পেয়েছে টাইগাররা। এই জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল লিটন দাসের দল। সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান করে নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেছেন
পাওয়ার প্লে’র পর প্রতি আক্রমণে গিয়ে দ্রুত রান তুলতে চেয়েছিল নেদারল্যান্ডস। কয়েকটি বাউন্ডারিও এসেছিল। কিন্তু ৩ উইকেট তুলে নিয়ে বাংলাদেশ চাপে রেখেছে তাদের। তাসকিন আহমেদ দ্বিতীয় স্পেলে ফিরে আবার প্রথম বলে উইকেটের স্বাদ পান। তাকে উড়াতে গিয়ে লং অনেক ক্যাচ দেন বিক্রমজিত সিং। এরপর নিদামিনুরু বিশাল ছক্কা উড়ান তাসকিনকে। অধিনায়ক এ
শনিবার (৩০ আগস্ট) থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার ঝড়ো অর্ধশতক এবং সমন্বিত বোলিংয়ের ফলে পাকিস্তান ত্রি-দেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৯ রানে পরাজিত করে শুভ সূচনা করেছে।
অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার ডোনাল্ড ব্র্যাডম্যানের ১৯৪৬-৪৭ অ্যাশেজ সিরিজে পরা একটি ক্যাপ ৪,৩৮,৫০০ অস্ট্রেলিয়ান ডলারের বিনিময়ে কিনেছে অস্ট্রেলিয়া ন্যাশনাল মিউজিয়াম। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ৩ কোটি টাকা। ব্র্যাডম্যান এই ব্যাগি গ্রিন ক্যাপটি পরেছিলেন ১৯৪৬-৪৭ সালের সিরিজে, সে সময় অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন তিনি। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ডের বিপক্ষে খেলা প্রথম টেস্ট সিরিজ। পাঁচ টেস্টের এই সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া। বাকি দুটি ম্যাচ হয়েছে ড্র। সেবারই প্রথম ইংল্যান্ডের মাটিতে অপরাজিত থাকার রেকর্ড করে অসিরা।
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) ক্রিকেটারদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দেখে থাকে। গত বছরের আগস্টের পর থেকে ক্রিকেটারদের এ সংগঠনটির কার্যক্রমে নেমে এসেছে স্থবিরতা। কোয়াবকে নতুন করে সক্রিয় করে তুলতে পূর্বের কমিটি স্থগিত রেখে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। এরই ধারাবাহিক প্রক্রিয়ায় দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কোয়াবের নির্বাচন।
ক্রিকেটারদের সারা বছর খেলার মধ্যে ব্যস্ত রাখতে দেশের বিভিন্ন ভেন্যুতে বিশ্বমানের সুযোগ-সুবিধা প্রদানের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটের তিন ফরম্যাটের জন্য বাংলাদেশের এখন তিনটি ভিন্ন দল রয়েছে। কিন্তু যখন একটি নির্দিষ্ট ফরম্যাট নিয়ে কিছু ক্রিকেটার ব্যস্ত থাকে, তখন অন্য খেলোয়াড়রা অলস সময় কাটায়।
আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ দিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ শুক্রবার। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। সিরিজের অন্য দল স্বাগতিক আরব আমিরাত।