এশিয়া কাপ খেলতে প্রথম বহরে অধিনায়ক লিটন দাসসহ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। অধিনায়ক লিটনসহ প্রথম ভাগে দেশ ছেড়েছেন জাকের আলি অনিক, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন, শেখ মেহেদি হাসান এবং রিশাদ হোসেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে। বিসিবি নির্বাচনকে ঘিরে তাকে অপরিচিত নম্বর থেকে ফোনে ভয়ভীতি দেখানো হয়েছে। এ ঘটনার পর নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়েছেন তিনি।
নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ শেষ। এবার এশিয়া কাপের লড়াইয়ের অপেক্ষায় বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত শেষ ম্যাচে বাংলাদেশের হোয়াইটওয়াশের স্বাদ হাতছাড়া হলেও
বাংলাদেশ সফরকে শুরু থেকেই বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে দেখেছিল নেদারল্যান্ডস। নিয়মিত কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামতে হয়েছিল তাদের। ফলে অনেক তরুণ খেলোয়াড়ের জন্য এটাই ছিল উপমহাদেশের মাটিতে প্রথম আন্তর্জাতিক অভিজ্ঞতা। সিরিজে অবশ্য ভালো করতে পারেনি ডাচরা। প্রথম দুই ম্যাচেই বড় ব্যবধানে হারের পর শেষ ম্যাচ
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। জাতীয় দলের হয়ে টাইগার এই অলরাউন্ডার সবশেষ গেল বছরের আগস্টে খেলেছিলেন ভারতের বিপক্ষে। এরপর ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে সাদা পোশাকের ক্রিকেট থেকে বিদায় নিতে চেয়েছিলেন। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত তার আর দেশে ফেরা হয়নি। এরপর থেকে লাল-সবুজের জার্সিতেও দেখা যায়নি সাকিবকে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি বারবার বৃষ্টির বাধায় পড়ছে। ম্যাচ শুরুর কিছুক্ষণ পর একবার বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ ছিল প্রায় ৪০ মিনিট। এবার প্রথম ইনিংসের শেষ দিকে এসে আবারও বৃষ্টির কবলে পড়লো ম্যাচটি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বোর্ডের বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আগেই তিনি নির্বাচনে না থাকার ইঙ্গিত দিয়েছিলেন।
নারী ওয়ানডে বিশ্বকাপের আর ২৮ দিন বাকি। আসন্ন এই মেগা টুর্নামেন্টের আগে অনেকদিন ধরেই কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলছে না নিগার সুলতানা জ্যোতিরা। বিশ্বকাপের আগে খেলোয়াড়দের প্রস্তুত রাখতে তাই বিকল্প পথ বেছে নিয়েছিল বিসিবি। ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল এবং নারী ক্রিকেটাররা দুটি দলে ভাগ হয়ে একটি সিরিজ খেলেছিল।
এক ম্যাচ হাতে রেখেই নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে টানা তিন টি-টোয়েন্টি সিরিজ জিতে নিলো টিম টাইগার্স। শুরুতে শ্রীলঙ্কা পরে পাকিস্তান এবং সবশেষ ডাচরা। টানা তিনটি সিরিজ জয়ের পর ক্রিকেটারদেরই কৃতিত্ব দিচ্ছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। আসন্ন টেস্ট সূচি ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে অগ্রাধিকার দিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। ৩৫ বছর বয়সী স্টার্ক অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সর্বশেষ তিনি খেলেছেন ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে।
প্রথম ম্যাচের মতোই দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বেশ ভুগেছেন নেদারল্যান্ডসের ব্যাটাররা। নাসুম আহমেদ-মুস্তাফিজুর রহমানদের সামনে ভালোভাবে দাঁড়াতেই পারেনি ডাচরা। তাদের টপ অর্ডার ভেঙে যায় তাসের ঘরের মতো। শেষ দিকে আরিয়ান দত্ত কিছুটা লড়াই করলে কোনোরকমে একশ পেরিয়ে অলআউট হয় সফরকারীরা।
আইসিসির ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) অনুযায়ী আগামী অক্টোবরেই বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। কত তারিখে তারা আসবেন, ম্যাচ কত তারিখ থেকে শুরু হবে, সে দিনক্ষণ চূড়ান্ত হয়নি এখনও। তবে মোটামুটি একটা খসড়া দাঁড়িয়েছে যে, তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ১৫ অক্টোবর ঢাকায় পা রাখবেন শাই হোপ ও রস্টোন চেজরা।
কয়েকদিন আগেই সবধরণের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পূজারা। অবসর নেওয়ার কয়েক দিন পর ভারতের এই ক্রিকেটারকে নিয়ে একটি খোলা চিঠি লিখেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সাধারণত বৃষ্টি বা অতিরিক্ত গরম, তুষারপাতের ফলে খেলা বন্ধ হয়। আবার কখনো কোনো প্রাণী মাঠে ঢুকে পড়লে অল্প সময়ের জন্য খেলা বন্ধ থাকে। কিন্তু একটি প্রাণীর জন্য খেলার মাঠ এক মাসের জন্য বন্ধ করে দেওয়া? অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ায়। যেখানে মূলত সংরক্ষিত প্রজাতির একটি দেশি পাখি সেই মাঠে ডিম পাড়ার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।