| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসিনা জান নিয়ে পালাতে পারলেও আপনারা পারবেন না: সারজিস

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৫, ২০২৫ ইং | ০৬:১২:১৫:পূর্বাহ্ন  |  ১৫৮৯৮৪২ বার পঠিত
হাসিনা জান নিয়ে পালাতে পারলেও আপনারা পারবেন না: সারজিস
ছবির ক্যাপশন: জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। ফাইল ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক : 

উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেয়া হবে না মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, শেখ হাসিনা জান নিয়ে পালাতে পারলেও আপনারা পারবেন না।

রোববার (২৪ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।


ফেসবুক পোস্টে সারজিস লিখেছেন, জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যারাই বাধা হয়ে দাঁড়াবে, তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে। জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তার পর অন্য আলাপের শুরু হতে পারে। তার আগে না। উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেয়া হবে না।

সারজিস আলম আরও বলেন, ‘সাধু সাবধান। কে কি করছেন কিংবা করতে চাচ্ছেন কোনো কিছুই গোপন থাকবে না। শেখ হাসিনা তো জান নিয়ে পালাইতে পারসে। আপনারা সেটাও পারবেন না। জনগণ এত ভালো না।’ 


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪