| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজনীতিতে এখন অনেকগুলো আন্তা বসেছে : উপ প্রেস সচিব

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৫, ২০২৫ ইং | ১৫:১১:০৮:অপরাহ্ন  |  ২১২৬৭১৯ বার পঠিত
রাজনীতিতে এখন অনেকগুলো আন্তা বসেছে : উপ প্রেস সচিব
ছবির ক্যাপশন: প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। ফাইল ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজনীতিতে এখন অনেকগুলো আন্তা বসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেছেন। 

ফেসবুক পোস্টে আবুল কালাম আজাদ মজুমদার লিখেছেন, ‘একটা আন্তা বসিয়ে অন্যসব রাস্তা এমনভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে যাতে সব মাছ সেখানে যেতে বাধ্য হয়।’ কদিন আগে যমুনায় বড় একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা এমন একটা মন্তব্য করেন। সমস্যা দাঁড়ায় যখন দেখা যায়, আন্তা শব্দের মানে কেউ বুঝতে পারেন না। যিনি মন্তব্য করেছেন তার সহকর্মীদেরও বুঝতে অসুবিধা হচ্ছিলো।

ভৌগোলিক কারণে এটাকে ব্যাখ্যা করার দায়িত্ব আমার কাছে এসে পড়ে। সবাইকে জানালাম আন্তা মানে মাছ ধরার ফাঁদ। কে কতটা বুঝেছেন জানি না, তবে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না, রাজনীতিতে এখন অনেকগুলো আন্তা বসেছে। পানি ঘোলা করে মাছ শিকারের চেষ্টায় অনেকেই।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪