| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেপালে আটকেপড়াদের ফেরাতে আজ দু‌টি ফ্লাইট পরিচালনা করবে বিমান

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১১, ২০২৫ ইং | ০২:২৩:২৮:পূর্বাহ্ন  |  ২১১৭৮৭৭ বার পঠিত
নেপালে আটকেপড়াদের ফেরাতে আজ দু‌টি ফ্লাইট পরিচালনা করবে বিমান
ছবির ক্যাপশন: নেপালে আটকেপড়াদের ফেরাতে আজ দু‌টি ফ্লাইট পরিচালনা করবে বিমান

রিপোর্টার্স ২৪ ডেস্ক : নেপালে চলমান রাজ‌নৈ‌তিক অ‌স্থিরতার ম‌ধ্যে দেশ‌টিতে আটকেপড়া বাংলাদে‌শি নাগ‌রিকদের দেশে ফেরাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বৃহস্প‌তিবার (১১ সে‌প্টেম্বর) দুটি নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে।

নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান তার ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

শফিকুর রহমান জানান, আজ বিকেল ৩টা ৫ মি‌নিট ও ৫টা ৪৫‌ মি‌নিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে। 

নেপালের বাংলাদেশ দূতাবাসের এক‌টি সূত্র বলছে, শিক্ষাসফরে যাওয়া ডিফেন্স কলেজের ৫১ সদস্যের প্রতিনিধিদল বর্তমানে নেপা‌ল রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও এনজিওতে সেখানে কর্মরত বাংলাদেশির সংখ্যা প্রায় ৫০ জন।

এছাড়া, বর্তমানে আনুমানিক ৪০০ বাংলাদেশি পর্যটক রয়েছেন দেশ‌টিতে। আজ বিকেলে বিশেষ ফ্লাইটে বাংলাদেশ ফুটবল দল ঢাকায় ফিরছে।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪