| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসি চাইলে প্রার্থীদের হলফনামা খতিয়ে দেখবে দুদক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৩, ২০২৫ ইং | ১১:২৩:১১:পূর্বাহ্ন  |  ১৯০৩৫২৪ বার পঠিত
ইসি চাইলে প্রার্থীদের হলফনামা খতিয়ে দেখবে দুদক
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ / ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের জমা দেওয়া হলফনামায় উল্লেখিত সম্পদ ও আর্থিক তথ্য যাচাইয়ে প্রস্তুত রয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইসি থেকে চিঠি বা আনুষ্ঠানিক প্রস্তাব এলে প্রার্থীদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করবে সংস্থাটি।

সোমবার (৩ নভেম্বর) দুদক প্রধান কার্যালয়ে  সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান কমিশনের মহাপরিচালক  মো. আক্তার হোসেন।

তিনি বলেন, প্রার্থীরা যেন মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দিতে না পারেন সেদিকেও দুদক সতর্ক আছে। নির্বাচন কমিশন চাইলে প্রার্থীদের হলফনামায় উল্লেখ করা সম্পদ ও অর্থের তথ্য আমরা যাচাই করবো। আমারা এর আগেও দেখেছি,অনেক প্রার্থী হলফনামায় প্রকৃত সম্পদের তথ্য গোপন করেছেন। তাই বিভিন্ন উৎস থেকে তথ্য পাওয়া গেলে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বা ইসির অনুরোধের ভিত্তিতে প্রার্থীদের হলফনামা খতিয়ে দেখবে দুদক। 

রিপোর্টার্স ২৪ / জয়

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪