| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৫ ইং | ০৫:৩৯:৫৯:পূর্বাহ্ন  |  ১৮১২২১৬ বার পঠিত
খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি
ছবির ক্যাপশন: বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: আসন্ন এয়োদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনি আসনে কোনো প্রার্থী দেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (৫ নভেম্বর) এ তথ্য জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গতকাল সোমবার (৪ নভেম্বর) বিএনপি ২৩৭টি আসনে তাদের প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে। সে তালিকা অনুযায়ী ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে লড়বেন খালেদা জিয়া। বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার একদিনের মাথায় এ তথ্য জানালো এনসিপি।

এদিকে, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩শ’ আসনে প্রার্থী দেবে এনসিপি। এই সপ্তাহের মধ্যেই শ’খানেকের নাম প্রকাশ করা হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪