| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মগবাজারে ১০ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, আটক ৩

reporter
  • আপডেট টাইম: মে ২৭, ২০২৫ ইং | ১১:২৯:২২:পূর্বাহ্ন  |  ১৮১২৯৮৬ বার পঠিত
মগবাজারে ১০ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, আটক ৩
ছবির ক্যাপশন: মগবাজারে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

স্টাফ রিপোর্টার: রাজধানীর বড় মগবাজার এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ এর ডিবি-গুলশান বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলেন- আবদুল বাতেন ওরফে অপু (৩৮), সাগর চৌকিদার (২১) ও উর্মি আক্তার (২৫)।

সোমবার (২৬ মে) বিকেলে বড় মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি-গুলশান বিভাগ সূত্র জানায়, রমনার বড় মগবাজার এলাকায় কতিপয় ব্যক্তি  বিপুল পরিমাণ ইয়াবাসহ অবস্থান করছেন- এমন সংবাদের প্রেক্ষিতে সেখানে অভিযান চালিয়ে বাতেন, সাগর  ও উর্মিকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ  করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। এ ঘটনায় রমনা থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

ডিবি সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানীর রমনাসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতেন। তারা উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশে নিজেদের হেফাজতে রেখেছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪