| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বর্জ্য ব্যবস্থাপনা ও ডেঙ্গু নিয়ন্ত্রণের দায়িত্ব সেনাবাহিনীর নয়: আইএসপিআর

reporter
  • আপডেট টাইম: মে ২৭, ২০২৫ ইং | ১৩:১১:৪৯:অপরাহ্ন  |  ১৮৪৪৪৮৭ বার পঠিত
বর্জ্য ব্যবস্থাপনা ও ডেঙ্গু নিয়ন্ত্রণের দায়িত্ব সেনাবাহিনীর নয়: আইএসপিআর
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

মঙ্গলবার (২৭ মে) আইএসপিআর জানায়, বর্জ্য ব্যবস্থাপনা ও ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের দায়িত্ব সেনাবাহিনীর নয়।

আইএসপিআর জানায়, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক তার এক বক্তব্যে জানান, আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা ও ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের দায়িত্বে সেনাবাহিনী নিয়োগ করা হবে।

সবার অবগতির জন্য জানানো যাচ্ছে— বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের কোনো কার্যক্রমের বিষয়ে অবগত নয় এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হওয়ার পরিকল্পনা নেই।

বর্তমান প্রেক্ষাপটে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট ও উপযুক্ত সংস্থাগুলোকে দায়িত্ব দেওয়াই যৌক্তিক বলে মনে করে সেনাবাহিনী।

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪