| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফিলিং স্টেশন কর্মীকে গাড়িচাপা দেয়া ‘হাসেম’ যুবদলের কেউ নন: রাজবাড়ী যুবদল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৮, ২০২৬ ইং | ১১:৫৫:৫৭:পূর্বাহ্ন  |  ১৬২৪৫৯৪ বার পঠিত
ফিলিং স্টেশন কর্মীকে গাড়িচাপা দেয়া ‘হাসেম’ যুবদলের কেউ নন: রাজবাড়ী যুবদল

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ফিলিং স্টেশনের কর্মচারী রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার আবুল হাসেম সুজন রাজবাড়ী জেলা যুবদলের কোনো সদস্য নন বলে জানিয়েছেন জেলা যুবদল।

রোববার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট এ তথ্য জানান। তারা জানান, কিছু সংবাদমাধ্যমে আবুল হাসেম সুজনকে যুবদলের সাবেক সভাপতি হিসেবে পরিচয় করানো হলেও এটি সঠিক নয়। সুজন ব্যক্তিগত কারণে ২০১৯ সালের ২৮ জানুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করেন এবং এরপর থেকে যুবদল বা দলের কোনো কার্যক্রমের সঙ্গে তার সম্পর্ক নেই।

সংবাদ সম্মেলনে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল আয়রু, রাজবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক শাসুল আলম খান রানা, সদস্য সচিব গোলাম মহিউদ্দীন আহম্মেদ, জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক গাজী মাসুদ রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি ভোরে আবুল হাসেম সুজন গোয়ালন্দ মোড়ের করিম ফিলিং স্টেশনে তেল নেন। অভিযোগ রয়েছে, তেলের টাকা পরিশোধ না করে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন তিনি ও তার চালক কামাল। এ সময় ফিলিং স্টেশনের কর্মচারী রিপন সাহা গাড়ির সামনে দাঁড়িয়ে টাকা পরিশোধের অনুরোধ করলে, তাঁকে গাড়িচাপা দিয়ে পালিয়ে যায় তারা। ঘটনাস্থলেই রিপন সাহা নিহত হন।

পুলিশ অভিযান চালিয়ে আবুল হাসেম সুজনকে গ্রেপ্তার করেছে। হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪