| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বাধীনভাবে কথা বললে ওলামায়ে কেরামের সম্মান বাড়বে: ফয়জুল করীম

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৪, ২০২৬ ইং | ০৭:২৬:০৪:পূর্বাহ্ন  |  ৯৩৫৪৩৫ বার পঠিত
স্বাধীনভাবে কথা বললে ওলামায়ে কেরামের সম্মান বাড়বে: ফয়জুল করীম

রিপোর্টার্স২৪ ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, ওলামায়ে কেরামের সম্মান বাড়বে যদি তাদের স্বাধীনভাবে কথা বলার সুযোগ দেওয়া হয়।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত ও বিহার অধ্যক্ষদের সম্মানি কার্যক্রমের উদ্বোধনকালে তিনি বলেন, কোরআন ও হাদিসের খেলাফ যতক্ষণ তারা কথা বলবেন, ততক্ষণ কোনো বাধা দেওয়া যাবে না। সম্মানী ভাতা যেন নিয়ন্ত্রণের হাতিয়ার না হয়।

মুফতি ফয়জুল করীম আরও বলেন, কোনো ইমাম বা মুয়াজ্জিনকে আকিদা ও কোরআন-সুন্নাহর অনুকূলে থাকা পর্যন্ত বরখাস্ত করা যাবে না। তিনি প্রধানমন্ত্রীর কাছে নির্দিষ্ট নীতিমালা প্রণয়নের প্রস্তাব দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রস্তাবের প্রতি সায় দেন।

প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য সম্মানি, আর্থিক সহায়তা ও কর্মসংস্থান নিশ্চিত করা হচ্ছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড চালু হয়েছে, আগামী ১৪ এপ্রিল থেকে কৃষক কার্ড, এবং ১৬ মার্চ থেকে খালখনন কর্মসূচি শুরু হবে। এছাড়া ধর্মীয় নেতা-গুরুদের জন্য সারাদেশে আর্থিক সহায়তা কর্মসূচি চালু হয়েছে।

তিনি নাগরিকদের দায়িত্বের ওপর জোর দিয়ে বলেন, নাগরিকরা যদি রাষ্ট্র ও সমাজের প্রতি দায়িত্ব পালন করে, আগামী ১০ বছরে আমরা একটি স্বনির্ভর বাংলাদেশ দেখতে পারব।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪