| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তৃণমূল শক্তিশালী করতে বৈঠকে তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: Jul ১৮, ২০২৬ ইং | ১৯:১৯:১৩:অপরাহ্ন  |  ১২৭৬ বার পঠিত
তৃণমূল শক্তিশালী করতে বৈঠকে তারেক রহমান

স্টাফ রিপোর্টার: দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রংপুর বিভাগের কয়েকটি জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্র জানায়, বৈঠকে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন। এ সময় সংশ্লিষ্ট জেলার সাংগঠনিক কার্যক্রম, তৃণমূলের অবস্থা, দলীয় কার্যক্রম আরও গতিশীল করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে তারেক রহমান তৃণমূলকে আরও সুসংগঠিত ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন।

সভায় সংশ্লিষ্ট জেলার নেতারা নিজ নিজ এলাকার সাংগঠনিক পরিস্থিতি তুলে ধরেন এবং দলকে আরও শক্তিশালী করতে বিভিন্ন প্রস্তাব ও মতামত দেন।

বৈঠকে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় ও সংশ্লিষ্ট বিভাগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪