| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেগম খালেদা জিয়া শারীরিক-মানসিকভাবে অনেকটাই সুস্থ আছেন : ডা. জাহিদ

reporter
  • আপডেট টাইম: মে ০৬, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২২২১০৩১ বার পঠিত
বেগম খালেদা জিয়া শারীরিক-মানসিকভাবে অনেকটাই সুস্থ আছেন : ডা. জাহিদ
ছবির ক্যাপশন: ফিরোজার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডা. এজেডএম জাহিদ- ছবি সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, চিকিৎসা পরবর্তীতে উনার (খালেদা জিয়া) শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ, অনেকটুকু সুস্থ আছেন এবং মানসিকভাবেও উনি অনেক শক্তিশালী আছেন। আপনারা উনার সুস্থতার জন্য দোয় করবেন।

তিনি বলেন, অনেকটাই শারীরিক-মানসিকভাবে সুস্থ হয়ে উনি ফিরোজায় ফেরত এসেছেন। যদিও ১৪ ঘণ্টার জার্নি এবং রাস্তার এই অবস্থায় উনি শারীরিকভাবে একটু অবসন্ন। তারপরেও মানসিকভাবে উনার অবস্থা অত্যন্ত স্থিতিশীল আছেন। এজন্য আল্লাহর কাছে আমরা দোয়া চাই, দেশবাসীর কাছেও দোয়া চাই- যাতে উনার সুস্থতা অব্যাহত থাকে।

মঙ্গলবার (৬ মে) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের বাসভবনের সামনে সাংবাদিকদের এসব কথা জানান ডা. জাহিদ।

এক প্রশ্নের জবাবে ডা. জাহিদ হোসেন বলেন, জোবাইদা রহমান (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী) আজকে এসেছেন, আলহামদুলিল্লাহ। ব্যারিস্টার জায়মা রহমান আমেরিকাতে একটি রাজনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। ইনশাআল্লাহ, সেই দিন বেশি দূরে নয়, যেদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মাঠে এসে, যে নেতৃত্ব উনি লন্ডনে বসে দিচ্ছেন, সেই নেতৃত্ব, শুধু বিএনপির নয়, গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার নেতৃত্ব, দেখবেন অল্প কিছুদিনের মধ্যে হয়তো সেই পরিবেশ হয়ে যাবে এবং উনি আসবেন।

ডা. জাহিদ বলেন, ডা. জোবাইদা রহমান এসেছেন। উনি ম্যাডামের সঙ্গে এসেছেন। এটা তো শুরু নয়, এটা উনাদের দেশ, উনারা আসবেন। এটাই স্বাভাবিক। আসতে দেয়া হয়নি। সেজন্য আসতে পারেননি। সময়ই বলে দেবে উনি কয়দিন থাকবেন। তবে স্বাভাবিকভাবেই উনার স্বামী, অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওখানে আছেন, উনার মেয়ে ওখানে আছে। আবার কয়েকদিনের মধ্যে ওখানে যাবেন। গিয়ে সব কিছু গোছগাছ করে অতি দ্রুতই তারেক রহমানসহ আবারও দেশে প্রত্যাবর্তন করবেন।

আরেক প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত এই চিকিৎসক বলেন, যখনই প্রয়োজন এবং জাতির প্রয়োজনে বেগম খালেদা জিয়া নেতৃত্ব দেবেন।

তিনি বলেন, ১৪ ঘণ্টার জার্নি করার পর রাস্তায় জনতার যে উচ্ছ্বাস ও অভিনন্দন যদিও জনতার পক্ষে থেকে ঠিকই আছে, কিন্তু একজন রোগী চিকিৎসাধীন যেহেতু, উনার পক্ষে যদিও এটি কষ্টকর। তারপরেও উনি জনগণের নেত্রী, জনগণের পাশে থাকতেই পছন্দ করেন, সেজন্য আপনাদের (সাংবাদিক) মাধ্যমে সকল শ্রেণি-পেশার মানুষ, দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ যারা উপস্থিত থেকে উনাকে অভিনন্দন জানিয়েছেন-তাদের উনি শুভেচ্ছা ও সালাম জানিয়েছেন। পাশাপাশি, আইনশৃঙ্খলা বাহিনীসহ বর্তমান সরকার ও প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন, তাকে নিরাপদে বাসভবন পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য।

তিনি আরওবলেন, বিশেষ করে এয়ার অ্যাম্বুলেন্স প্রদানের জন্য কাতার সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বেগম জিয়া। কাতার সরকার শুধু এয়ার অ্যাম্বুলেন্সই দেয়নি, বিমানের সম্পূর্ণ খরচ বহন করা থেকে শুরু করে ওষুধ ও নার্সসহ যাবতীয় চিকিৎসা সেবাও নিশ্চিত করেছে। খালেদা জিয়ার বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতার কারণেই কাতার সরকার এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বলে তিনি উল্লেখ করেন।


রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪