| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিন মাসে কোটচাঁদপুর থানায় দুই ওসি বদলি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৬ ইং | ১৯:৪৭:২৭:অপরাহ্ন  |  ৭৬৪৮ বার পঠিত
তিন মাসে কোটচাঁদপুর থানায় দুই ওসি বদলি

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: সর্বশেষ সোমবার (১৬ নভেম্বর) সকালে থানা ছেড়েছেন ওসি মেহেদী হাসান। বর্তমানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ওসি তদন্ত গোকুল চন্দ্র।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এর আগে কোটচাঁদপুর থানার ওসি আসাদুজ্জামান বদলি হয়ে ঝিনাইদহ সদর থানায় যোগদান করেন। এরপর থানার ওসি তদন্ত আনসারুল্লাহ হক দায়িত্ব পালন করেন। পরবর্তীতে গত ১১ আগস্ট কোটচাঁদপুর থানায় যোগদান করেন ওসি আজাদ রহমান। তিনি ৩১ আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেন। মাত্র ২০ দিন দায়িত্ব পালনের পর তিনি কোটচাঁদপুর থানা ছাড়েন।

এরপর ৩১ আগস্ট থানায় যোগদান করেন ওসি মেহেদী হাসান। তিনি প্রায় ৭৭ দিন দায়িত্ব পালন করেন। সোমবার সকালে থানার ওসি তদন্ত গোকুল চন্দ্রের কাছে দায়িত্ব হস্তান্তর করে তিনি কোটচাঁদপুর থানা ত্যাগ করেন।

স্বল্প সময়ের ব্যবধানে দুই ওসির বদলি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে শাস্তিমূলক বদলি বলে মনে করছেন, আবার কারও মতে এটি পুলিশের নিয়মিত বদলির অংশ। তবে বদলির প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মুহাম্মদ আশিস বিন হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪