| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী মোজাম্মেল হকের বাসায় আগুন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৬ ইং | ২১:৫৭:০২:অপরাহ্ন  |  ৬০৭১ বার পঠিত
সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী মোজাম্মেল হকের বাসায় আগুন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর শহরে অবস্থিত সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জয়দেবপুর এলাকার ওই বাসায় আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে সাবেক মন্ত্রীর সেমিপাকা বাসায় আগুন দেখতে পান স্থানীয়রা। পরে তাঁরা ফায়ার সার্ভিসে খবর দেন। এ সময় স্থানীয়রাও আগুন নেভানোর চেষ্টা করেন।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনে বাসার আসবাবপত্র পুড়ে গেছে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, দুর্বৃত্তরা সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাসায় আগুন দিয়ে পালিয়ে যায়। বাসায় আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪