| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শি জিনপিংয়ের বক্তব্যের সময় ঘুমিয়ে পড়লেন ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৬ ইং | ১৭:২১:৪৯:অপরাহ্ন  |  ১৩৫১৪ বার পঠিত
শি জিনপিংয়ের বক্তব্যের সময় ঘুমিয়ে পড়লেন ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বক্তব্য চলাকালে ঘুমিয়ে পড়ার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বৃহস্পতিবারের (১৯ নভেম্বর) একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ভিডিওতে দেখা যায়, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং যখন অবাধ ও উন্মুক্ত বাণিজ্যের গুরুত্ব নিয়ে বক্তব্য দিচ্ছিলেন, তখন ক্যামেরা ট্রাম্পের দিকে ঘুরে যায়। এ সময় প্রায় ১০ সেকেন্ড ধরে তার চোখ বন্ধ দেখা যায়।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশনের (সিসিটিভি) ধারণ করা ওই ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ট্রাম্পের সমালোচকরাও ভিডিওটি শেয়ার করেছেন। রিপাবলিকানস এগেইনস্ট ট্রাম্প নামের একটি গোষ্ঠীও ভিডিওটি প্রকাশ করে দাবি করেছে, ওই দৃশ্যে মার্কিন প্রেসিডেন্টকে ঘুমিয়ে থাকতে দেখা গেছে।

তবে ভিডিওতে চোখ বন্ধ থাকার দৃশ্য দেখা গেলেও ট্রাম্প সত্যিই ঘুমিয়ে পড়েছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত ট্রাম্পের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়াও জানানো হয়নি। এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে ট্রাম্পের চোখ বন্ধ করে বসে থাকার দৃশ্য নিয়ে সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছিল। সূত্র: নিউজউইক


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪