| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজনীতির পাশাপাশি কোচিংয়ে ক্লাস নিচ্ছেন হাসনাত আবদুল্লাহ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০১, ২০২৫ ইং | ১৭:৪৩:৪৫:অপরাহ্ন  |  ১৬৮৯৭১০ বার পঠিত
রাজনীতির পাশাপাশি কোচিংয়ে ক্লাস নিচ্ছেন হাসনাত আবদুল্লাহ
ছবির ক্যাপশন: রাজনীতির পাশাপাশি কোচিংয়ে ক্লাস নিচ্ছেন হাসনাত আবদুল্লাহ

রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজনীতিতে আসার আগেই কোচিংয়ে ক্লাস নিতেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সময় সুযোগ পেলে প্রায়ই তিনি পূর্বের সেই ক্লাসে ফেরেন। আজ আবারও ক্লাসে ফিরেছেন তিনি।

শুক্রবার (১ আগস্ট) রাতে স্কুল অব এক্সিলেন্সের অনলাইন ক্লাস নিতে দেখা গেছে হাসনাত আব্দুল্লাহকে।এদিন কোচিংয়ের অনলাইন ক্লাসটি তাদের নিজস্ব ফেসবুক পেজে লাইভ প্রচার করা হয়। তাকে ইংরেজি গ্র্যামারের এক্সক্লুসিভ রিভিশন ক্লাস নিতে দেখা গেছে।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থাতেই কোচিংটির সঙ্গে যুক্ত হন তিনি। সেখানকার জনপ্রিয় শিক্ষক তিনি। অনলাইন ক্লাসগুলোর মধ্যে হাসনাত আব্দুলাহর ক্লাস সব থেকে বেশি শেয়ার এবং বেশি মানুষ দেখে থাকেন।

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪