নোয়াখালীর সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৬ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কালাদরাপ ইউনিয়নের পশ্চিম শুল্লকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)। শনিবার (৬ জুন) সকাল ১১টায় সিটি কর্পোরেশন কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
যশোরের শার্শা ও বেনাপোলে মশক নিধনসহ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে র্যালি, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে দুপুরে বেনাপোল পৌরসভার আয়োজনে পৃথকভাবে অনুষ্ঠিত র্যালিতে বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিকল্পিত পদক্ষেপ নিয়েছে বগুড়া সিটি কর্পোরেশন। জনসচেতনতা বাড়াতে র্যালি করে মশার বিস্তার রোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। নগরবাসীর সম্মিলিত উদ্যোগ বাস্তবায়নে মাঠে নেমেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সহ সভাপতি এম আর ইসলাম স্বাধীন।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামে লবণ পানি উত্তোলন বন্ধ, কৃষিজমি রক্ষা এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুরের হাইমচর মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তিনটি ডেজার জব্দ করা হয়েছে। এ সময় আটক তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ফেনীর দাগনভূঞা পৌর শহরে নিজ বসতঘর থেকে ইমরান আহমেদ রিফাত (৩০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) বিকেল ৫টার দিকে পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ করিমপুর এলাকার ইউনুস ডাক্তার বাড়ির নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চাঁদপুরের ফরিদগঞ্জে সংসদ সদস্য এম এ হান্নানের সমর্থক ও নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে এবং মামলার বাদীকে গ্রেপ্তার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে আব্দুল হাকিম (৩০) নামে এক চিংড়ি চাষীর মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) দুপুর ২টার দিকে উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামে এ ঘটনা ঘটে।
চট্টগ্রামের ফটিকছড়িতে সর্তা বিট এলাকায় হরিণ শিকারে গিয়ে গুলিবিদ্ধ হয়ে এক শিকারি নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার খিরাম ইউনিয়নের পূর্ব পাশে রাউজানের হলুদিয়া রাবারবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অভিযান চালিয়ে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার এক সহযোগী পালিয়ে যান।
ডেঙ্গুসহ মশাবাহিত রোগের প্রাদুর্ভাব রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ১০টায় মোল্লাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এসে শেষ হয়।
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশ-ইনের চেষ্টার ঘটনায় এক শিশুসহ ছয়জন মানুষ দুই দেশের সীমান্তের শূন্যরেখায় আটকে পড়েছেন। তীব্র গরম, খাবার ও বিশুদ্ধ পানির সংকট এবং অনিশ্চয়তার মধ্যে তাদের সময় কাটছে বলে জানা গেছে।
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জেবিএসটিইউ) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মো. আমির হোসেন।