| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ভারতে আটক বাংলাদেশি নাগরিকের মৃত্যু

বাংলাদেশ থেকে ভারতে অবৈধ পথে অনুপ্রবেশের দায়ে আটক আজিজুর রহমান (৫০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃত্যুর পর বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিস্তারিত...

গত ১৭ বছরে লক্ষধিক মানুষের বিনামূল্যে চক্ষু চিকিৎসা করা হয়েছে: প্রতিমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই প্রত্যয় নিয়ে আমরা এই আয়োজন করেছি। অন্ধত্ব প্রতিরোধ করুণ এই স্লোগানে আমাদের

বিস্তারিত...

মন্ত্রীর হটলাইনে চাঁদাবাজির অভিযোগ গ্রেপ্তার ১

ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের সমাজপুর এলাকায় একটি বসতবাড়ির গেটে তালা লাগিয়ে চাঁদাবাজির ঘটনায় আবু তাহের কালু (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দাগনভূঞা থানা পুলিশ।

বিস্তারিত...

নড়াইলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অনশন

নড়াইলে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন মোছা. ত্বন্বী (২২) নামের এক গৃহবধূ। দাবি না মানলে আত্মহত্যা করার ঘোষণা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত থেকে নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা গ্রামে প্রেমিক রাজু ফকিরের বাড়িতে অনশন করছেন তিনি।

বিস্তারিত...

জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ তারেকের নেতৃত্বে সম্পন্ন হবে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে সম্পন্ন করা হবে। জিয়াউর রহমানের স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গঠনে সব ধরনের বাধা-বিপত্তি মোকাবিলা করে দেশব্যাপী খাল ও নদী খনন করে মানুষের প্রত্যাশা পূরণ করা হবে।

বিস্তারিত...

জমি দখলে নিতে ১৭ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা

যশোরের চৌগাছায় বর্গা চাষের জমি দখলে নিতে জমির মালিকের পরিবারের ১৭ সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির সাজানো মামলার অভিযোগ উঠেছে। তবে মামলার বাদী রাধা দাস বলছেন, তিনি আসামিদের চেনেন না এবং চাঁদাবাজির কোনো ঘটনাও ঘটেনি।

বিস্তারিত...

ফরিদপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

ফরিদপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে জেলা শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনে মেলার উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

বিস্তারিত...

কালাইয়ে শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের মেধাবীদের এককালীন বৃত্তি প্রদান

জয়পুরহাটের কালাইয়ে শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের পক্ষে মেধাবীদের মাঝে এককালীন বৃত্তি প্রদান করা হয়েছে। বৃত্তির টাকা মেধাবীদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা।

বিস্তারিত...

কুমিল্লায় প্রকৌশলী ও ঠিকাদার সোহেলের বিরুদ্ধে দুদকের তদন্ত

কুমিল্লা জনস্বাস্থ্য প্রকল্পে দুর্নীতির কালো ছায়া ঘনীভূত হচ্ছে। অভিযোগ রয়েছে, প্রকৌশলী তুষার মোহন সাদু খা, প্রকল্প পরিচালক হাসানুজ্জামান এবং এফএ কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী, বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার এজাহারনামীয় আসামি ও কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. ফারুক আহমেদ সোহেল টেন্ডার জালিয়াতি, অর্থ লোপাট ও অবৈধ লেনদেনে জড়িত।

বিস্তারিত...

কাপে চা খাওয়ার সুযোগ নেই হরিজন সম্প্রদায়ের!

যুগ যুগ ধরে সমাজের ময়লা-আবর্জনা পরিষ্কার করে শহরকে ঝকঝকে রাখছেন তারা। কিন্তু বিনিময়ে কপালে জুটছে কেবল ঘৃণা আর অবজ্ঞা। কেবল ‘সুইপার’ বা ‘নিচু জাত’ হওয়ার অপরাধে আজও গাইবান্ধার হরিজন সম্প্রদায়ের মানুষ আর দশজন সাধারণ নাগরিকের মতো রেস্তোরাঁয় বসে নাস্তা

বিস্তারিত...

মাদক মামলার হুমকি, ২০ হাজার টাকায় রফা

বাড়ি থেকে তুলে নিয়ে এক যুবককে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে এক লাখ টাকা দাবি করেছিল পুলিশ। পরে ২০ হাজার টাকায় রফা হয়। পরে ভুক্তভোগীর ধারণকৃত এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বিস্তারিত...

ঝিনাইদহ পৌরসভায় কোটি টাকার জালিয়াতি: মিন্টুসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

ঝিনাইদহ পৌরসভার চেক জালিয়াতির ঘটনায় সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শুক্রবার ঝিনাইদহের সংশ্লিষ্ট আদালতে এই চার্জশিট জমা দেওয়া হয়।

বিস্তারিত...

মাদারীপুরে দুই গ্রুপের সংঘর্ষে ব্যবসা প্রতিষ্ঠানসহ অন্তত ২০টি বাড়িঘর ভাঙচুর

মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর এলাকায় শামসু সরদার ও হাবিব হাওলাদার গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০টি বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে এবং কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।

বিস্তারিত...

জয়পুরহাটের কানমোনা-হারাবতী খাল রক্ষণাবেক্ষণ কাজ শুরু

জয়পুরহাটের কালাই উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার আওতায় “সেচ ও নিকাশ (ড্রেনেজ) কাঠামো” উপখাতের একটি গুরুত্বপূর্ণ উপ-প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

বিস্তারিত...

চুয়াডাঙ্গায় তাপপ্রবাহের তাণ্ডব: ৪০ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা, রাস্তায় গলছে পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা-এর ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। টানা দুদিন ধরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অবস্থান করায় জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে-খাওয়া শ্রমজীবী মানুষ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪