| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নেত্রকোণায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে এক শিশু

নেত্রকোণায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে নতুন করে আরও ১০ জন শিশুর শরীরে হামের লক্ষণ শনাক্ত হওয়ায় জেলাজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিস্তারিত...

কুষ্টিয়ায় মাইকিং 'সাউন্ডবক্স বাজালে মিলবে না গোরস্থানে ঠাঁই,

কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের একটি গ্রামে সাউন্ড বক্স, মাইক সেট বাজানো নিষিদ্ধ ঘোষণা করেছে ওই গ্রামের মসজিদ কমিটি। এ ঘোষণা জানার পরও কেউ বাজালে তাদের সামাজিকভাবে বর্জন করা হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। এমনকি তাদের কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না। ওই গ্রামের নাম মাজগ্রাম।

বিস্তারিত...

বিএনপি সংস্কার চায় না এমন প্রচারণা ‘মিথ্যা’: মির্জা ফখরুল

বিএনপি সংস্কার চায় না এমন প্রচারণা সম্পূর্ণ মিথ্যা এবং জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা, বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিস্তারিত...

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ঘণ্টার ব্যবধানে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

জয়পুরহাটে ডায়রিয়ার প্রকোপ, ৩ দিনে হাসপাতালে দেড় শতাধিক রোগী

জয়পুরহাটে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। গত তিন দিনে জেলা শহরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রায় দেড় শতাধিক রোগী ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে বড় একটি অংশই শিশু, যাদের বয়স ১ থেকে ৫ বছরের মধ্যে।

বিস্তারিত...

জ্বালানি সংকটে শিল্প উৎপাদন বন্ধ হবে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, জ্বালানি সংকটের কারণে দেশের শিল্পখাতে উৎপাদন ব্যাহত হবে না। যেসব শিল্প গ্যাসে পরিচালিত হয়, সেখানে গ্যাস সরবরাহ নিশ্চিত রাখার কারণে উৎপাদনে কোনো প্রভাব পড়বে না।

বিস্তারিত...

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের সেমন্তঘর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (০৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শুরু হওয়া আগুনে দুই বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, জামাল মিয়ার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।

বিস্তারিত...

শিশুপুত্রকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ মায়ের

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে শিশু পুত্রকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক স্কুল শিক্ষকের স্ত্রী। ঘটনাস্থলে মা ও হাসপাতালে নেওয়ার পথে শিশুর সন্তানের মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

মোটরসাইকেলসহ ৫০ লিটার পেট্রোল তেল জব্দ

পঞ্চগড় সদর উপজেলায় অভিনব কৌশলে পেট্রোল পাচারের অভিযোগে একটি মোটরসাইকেলসহ প্রায় ৫০ লিটার পেট্রোল জব্দ করেছে উপজেলা প্রশাসন। তবে অভিযুক্ত চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার ধাক্কামারা এলাকার মডার্ন কিন্ডারগার্টেন স্কুলের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে তেল জব্দ করা হয়।

বিস্তারিত...

চাঁদপুরে নারীর পেটের ৮ কেজি ওজনের টিউমার অপসারণ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক নারীর পেট থেকে অস্ত্রোপচারের মাধ্যমে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের একটি টিউমার অপসারণ করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারে এ অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারটি পরিচালনা করেন হাসপাতালটির চেয়ারম্যান ও সার্জন ডা. মো. আরিফ উল হাসান।

বিস্তারিত...

ক্ষমতার লাল চশমা পরে সরকার ইতিহাস ভুলে যাচ্ছে: আবদুল জব্বার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার বলেছেন, ৫ আগস্টের বিপ্লবের পর দেশের মানুষ একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রত্যাশা করেছিল।

বিস্তারিত...

মেঘনায় জাটকা ধরায় ৭ জেলে আটক, ৪ জনের বিরুদ্ধে মামলা

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ৭ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ৩ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ৪ জনের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা হয়েছে।

বিস্তারিত...

২ মাসের মধ্যে ঢাকা ছাড়তে পারে বিপুলসংখ্যক মানুষ : হুইপ আশরাফ উদ্দিন

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি) বলেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

বিস্তারিত...

জামিন করানো আইনজীবীকেই কোপালেন আসামী

ঠাকুরগাঁওয়ে এক আসামিকে আদালত থেকে জামিন করিয়ে আনার জেরে সেই আসামির হাতেই নৃশংস হামলার শিকার হয়েছেন মো. সাদেকুল ইসলাম (৩৫) নামে এক আইনজীবীর সহকারী। তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় পাথর দিয়ে আঘাত এবং পরবর্তীতে রামদা দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪