ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ। সনাতন ধর্মাবলম্বীদের এ ধর্মীয় আয়োজন পরিদর্শন করে ভক্ত ও আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি আলহাজ খন্দকার নাসিরুল ইসলাম।
ঝিনাইদহে নিখোঁজের চারদিন পর রমজান আলী (৪৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে সদর উপজেলার বিষয়খালী বাজারের পাশে বেগবতী নদী থেকে ভাসমান ওই মরদেহ উদ্ধার করা হয়।
সাবেক সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার পরিকল্পনা ও ছাত্রলীগের ঝটিকা মিছিলে পৃষ্ঠপোষকতা করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ঝিনাইদহ শহর ও শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ত থাকার অভিযোগে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের আদর্শিক নেতা শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে ঘিরে নারায়ণগঞ্জে নাশকতা ও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির সরকারি ছুটির কারণে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে শনিবার (১৫ আগস্ট) একদিনের জন্য সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ফলে শনিবার সকাল থেকে বিকেল প
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা ও গোহালিয়াবাড়ি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধন-২০২৩) অনুযায়ী তিনটি পৃথক মামলায় মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
খুলনার দাকোপ উপজেলার সুন্দরবনসংলগ্ন নলিয়ানে পৃথক দুটি অভিযান চালিয়ে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজন অবৈধ মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড। জব্দ করা মাংসের আনুমানিক মূল্য ৯৯ হাজার টাকা।
ময়মনসিংহের- হালুয়াঘাট আঞ্চলিক সড়কে তারাকান্দার জামান ফিলিং স্টেশন এলাকায় শনিবার (১৫ আগস্ট) দুপুরে হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ইমাম যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে।
শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নে মানুষের পাশে থেকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রাখছেন তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী ইলিয়াস খান (৪০)। তিনি মরহুম চান্দু খানের ছেলে এবং ঐতিহ্যবাহী খান পরিবারের সন্তান। স্থানীয়ভাবে অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি ব্যাপক পরিচিতি পেয়েছেন বলে দাবি করেছেন তার শুভাকাঙ্ক্ষীরা।
নিখোঁজের প্রায় তিন ঘণ্টা পর বাড়ির পাশের বাওড়ের পানিতে মিলল প্রতিবন্ধী শিশু ইভা খাতুনের (১৩) মরদেহ। শুক্রবার বিকেলে কোটচাঁদপুরের ফুলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের ইউসুফ আলীর মেয়ে।
সরকারি সেবা প্রদানের মধ্যে দিয়ে উল্লেখ যোগ্য রাজস্ব আদায়ে অভূত সাফল্য অর্জন করেছে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা ও পৌর ভূমি অফিস। ২০২৫ অর্থ বছর ও চলতি অর্থ বছরের বিভিন্ন খাত থেকে ভূমি অফিস মোট ৩ কোটি ৩৮ লাখ ৫ হাজার ৫৯৩ টাকা রাজস্ব আদায় করেছেন ভাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম। রাজস্ব আদায়ের বরপুত্র হিসেবে সহকারী কমিশনার (ভূমি) ও ভূমি অফিসের কর্মচারীরা ভূয়সী প্রশংসার জোয়ারে তারা ভাসছেন।
শেরপুরে টানা প্রায় ৬২ ঘণ্টা ধরে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা। গত বুধবার (১২ আগস্ট) রাত ১০টা থেকে গ্যাস না থাকায় একদিকে যেমন বাসাবাড়িতে রান্নাবান্না ব্যাহত হচ্ছে, অন্যদিকে গ্যাসচালিত যানবাহন চলাচলও প্রায় বন্ধ হয়ে গেছে। বিকল্প জ্বালানি সংগ্রহ, বাইরে থেকে খাবার কেনা এবং বাড়তি পরিবহন ব্যয়ের কারণে সাধারণ মানুষের ভোগান্তি আরও বেড়েছে।
মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। তাদের উদ্ধার করে উপজেলা ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেছেন, মাদক, হত্যা, ধর্ষণসহ বিভিন্ন অপরাধে সেক্যুলার শিক্ষায় শিক্ষিতদের একটি অংশ জড়িত থাকলেও সাধারণভাবে কওমি শিক্ষার্থীদের এসব অপরাধে সম্পৃক্ততা দেখা যায় না।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, তাঁর মন্ত্রণালয় অত্যন্ত কঠিন ও জটিল। মন্ত্রণালয়ের বিভিন্ন খাতে সিন্ডিকেট রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে এসব সমস্যা দূর করার চেষ্টা করছেন তিনি।