জয়পুরহাটের ক্ষেতলালে হাত-পা বেঁধে রাতভর মারধরের পর বাদশা (২৭) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। একই ঘটনায় মাজেদুল ইসলাম (২২) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।
কুষ্টিয়ার ভেড়ামারায় ১৫ আগস্ট উপলক্ষে গোপনে খিচুড়ি রান্না করে নেতাকর্মীদের সংগঠিত করার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাইকে আটক করেছে পুলিশ।
মাগুরার মহম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামে প্রকাশ্যে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
অভ্যন্তরীণ বোরো ২০২৬ মৌসুমে গাইবান্ধার ৭ উপজেলার ১১ টি এলএসডিতে ধান ক্রয় করা হয়েছে ১৪ হাজার ৩ শত ৯৬ মে.টন। যেখানে সরাসরি গোডাউনে এসে ধান দিতে পেরে হাসি ফুটেছে গাইবান্ধার প্রান্তিক পর্যায়ের কৃষকদের মুখে। জানা যায়, বোরো মৌসুম ২০২৬ এ ধান সংগ্রহের
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় শনিবার (১৫ আগস্ট) বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে উভয় দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে। শুক্রবার বিকেলে বেনাপোল স্থল
ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ। সনাতন ধর্মাবলম্বীদের এ ধর্মীয় আয়োজন পরিদর্শন করে ভক্ত ও আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি আলহাজ খন্দকার নাসিরুল ইসলাম।
ঝিনাইদহে নিখোঁজের চারদিন পর রমজান আলী (৪৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে সদর উপজেলার বিষয়খালী বাজারের পাশে বেগবতী নদী থেকে ভাসমান ওই মরদেহ উদ্ধার করা হয়।
সাবেক সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার পরিকল্পনা ও ছাত্রলীগের ঝটিকা মিছিলে পৃষ্ঠপোষকতা করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ঝিনাইদহ শহর ও শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ত থাকার অভিযোগে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের আদর্শিক নেতা শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে ঘিরে নারায়ণগঞ্জে নাশকতা ও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির সরকারি ছুটির কারণে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে শনিবার (১৫ আগস্ট) একদিনের জন্য সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ফলে শনিবার সকাল থেকে বিকেল প
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা ও গোহালিয়াবাড়ি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধন-২০২৩) অনুযায়ী তিনটি পৃথক মামলায় মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
খুলনার দাকোপ উপজেলার সুন্দরবনসংলগ্ন নলিয়ানে পৃথক দুটি অভিযান চালিয়ে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজন অবৈধ মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড। জব্দ করা মাংসের আনুমানিক মূল্য ৯৯ হাজার টাকা।
ময়মনসিংহের- হালুয়াঘাট আঞ্চলিক সড়কে তারাকান্দার জামান ফিলিং স্টেশন এলাকায় শনিবার (১৫ আগস্ট) দুপুরে হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ইমাম যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে।
শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নে মানুষের পাশে থেকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রাখছেন তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী ইলিয়াস খান (৪০)। তিনি মরহুম চান্দু খানের ছেলে এবং ঐতিহ্যবাহী খান পরিবারের সন্তান। স্থানীয়ভাবে অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি ব্যাপক পরিচিতি পেয়েছেন বলে দাবি করেছেন তার শুভাকাঙ্ক্ষীরা।