| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দীর্ঘদিনের অব্যবস্থাপনা সিস্টেমে আনতে জনসচেতনতা প্রয়োজন: বগুড়া সিটি প্রশাসক

শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে নেতিবাচক চিত্র তুলে ধরায় গণমাধ্যম কর্মী ও কনটেন্ট ক্রিয়েটরদের ধন্যবাদ জানিয়েছেন বগুড়া সিটি কর্পোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। তিনি বলেছেন, যেখানে সেখানে ময়লা

বিস্তারিত...

নাশকতার আশঙ্কায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৫ আগস্টকে কেন্দ্র করে সারা দেশে আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর দেশব্যাপী কঠোর অবস্থানের অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুরে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বিস্তারিত...

শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মিছিল আটক ২

শরীয়তপুর সদর উপজেলার গঙ্গানগর বাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগরের এক নেতার নেতৃত্বে মিছিল ও পথসভা করা হয়েছে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে অন্তত ৫০০ স্থানীয় নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। পরে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করে।

বিস্তারিত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৮ জন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকার একটি শিপইয়ার্ডে জাহাজ ভাঙার কাজে নেমে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে আটজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত আছেন দশজনের বেশি। শুক্রবার (১৪ আগস্ট) সকালে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ নামে একটি জাহাজভাঙা কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নাসির উদ্দিন (৪৭) ও মনসুর আহমদ (৫৫)। তারা সম্পর্কে দুই ভাই এবং সেকান্দর মিয়ার ছেলে।

বিস্তারিত...

যশোর বাঘারপাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল তিন শিশুর

যশোর বাঘারপাড়ায় উপজেলায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে আপন দু'জন বোন রয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

গ্যাস সংকটে সিলেট-তামাবিল সড়ক অবরোধ: আকস্মিক সিএনজি পাম্প বন্ধের সিদ্ধান্তে চরম জনভোগান্তি

গ্যাস সংকটের অজুহাতে আগাম নোটিশ ছাড়াই সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার প্রতিবাদে সিলেটের তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা।

বিস্তারিত...

ঝিনাইদহ রেশম উন্নয়ন বোর্ডের খড়ি গোপনে বিক্রয়ের অভিযোগ

ঝিনাইদহ রেশম উন্নয়ন বোর্ডের খড়ি গোপনে বিক্রয়ের অভিযোগ উঠেছে। ১৪ আগস্ট শুক্রবার সকালে ফার্মের ম্যানেজারকে না জানিয়ে হলিধানী রেশম বোর্ড থেকে খড়ি বিক্রয়ের এমন অভিযোগ পাওয়া গেছে ফার্মের শ্রমিকদের বিরুদ্ধে। ফার্ম ম্যানেজারের দাবী রেশম বোর্ডের উপ-পরিচালকের নির্দেশেই খড়িগুলো মিনিফিলিসারের জ্বালানীর জন্য দেওয়া হচ্ছিল। এদিকে উপ-পরিচালকের দাবী খড়ির বিষয়ে কিছুই জানেন না তিনি।

বিস্তারিত...

রাজবাড়ীর পাংশায় মৃত দেহ উদ্ধার

রাজবাড়ীর পাংশায় তারা খাতুন (৪৬) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পাংশা থানা পুলিশ । এ ঘটনায় নিহতের ছেলে রাজু বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তবে এটি হত্যাকাণ্ড নাকি সড়ক দুর্ঘটনায় মৃত্যু-তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বিস্তারিত...

নরসিংদীতে জেলা প্রশাসকের আকস্মিক বিদ্যালয় পরিদর্শন

নরসিংদীতে আকস্মিকভাবে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। বৃহস্পতিবার (১৩ আগস্ট) তিনি ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঘোড়াদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

বিস্তারিত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৭

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি কার্গো জাহাজ ভাঙার কাজে নেমে বিষাক্ত গ্যাসে সাতজনের মৃত্যু হয়েছে। তারা সবাই শ্রমিক ছিলেন। এ দুর্ঘটনায় আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (১৪ আগস্ট) সকালে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ নামে একটি জাহাজভাঙা কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সেকান্দর মিয়ার দুই ছেলে মোহাম্মদ নাসির (৪৭) ও মোহাম্মদ মনসুর (৫৫)।

বিস্তারিত...

ইনজেকশন ডাক্তার গণির কাণ্ড: কোমর ব্যথার চিকিৎসায় নিয়ে হাত হারাতে বসেছে বৃদ্ধা

কোমরের ব্যথা থেকে মুক্তি পেতে গ্রাম্য চিকিৎসকের কাছে গিয়েছিলেন ৭০ বছরের বৃদ্ধা বানোয়ারা খাতুন। কিন্তু কোমরের চিকিৎসার বদলে দুই হাতে দেওয়া হয় ইনজেকশন। এরপর কয়েক দিনের মধ্যেই ফুলে যায় দুই হাত, দেখা দেয় তীব্র ব্যথা ও জ্বালাপোড়া, শরীরে পড়ে ফোসকা। একপর্যায়ে দুই হাতেই পচন ধরতে শুরু করে। এখন অসহ্য যন্ত্রণা নিয়ে দিন কাটছে তাঁর, দেখা দিয়েছে হাত হারানোরও আশঙ্কা।

বিস্তারিত...

চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ মৃত্যুর সংখ্যা বেড়ে ৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়িয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।

বিস্তারিত...

সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজের ঘটনায় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

সাবেক ছাত্রদল নেতাকে থাপ্পড় মারা সেই ইউএনওকে বদলি, বললেন ‘সরি’

ময়মনসিংহের ত্রিশালে বালুরঘাটের ইজারাদার ও ছাত্রদলের সাবেক এক নেতাকে মারধরের ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীকে প্রত্যাহার (বদলির আদেশ) করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

বিস্তারিত...

সবুজ মাঠের বুক চিরে নান্দনিক সড়ক, বদলে গেছে কালাই পৌরসভার জনপদ

একসময় বর্ষা এলেই হাঁটুসমান কাদা, শুকনো মৌসুমে ধুলাবালি আর ভাঙাচোরা পথ জয়পুরহাটের কালাই পৌরসভার মূলগ্রাম ও সীতাহার-নয়াপাড়া এলাকার মানুষের কাছে এমন দুর্ভোগ ছিল নিত্যদিনের বাস্তবতা। কৃষিপণ্য পরিবহন থেকে শুরু করে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের চলাচল সব ক্ষেত্রেই ছিল ভোগান্তি। জরুরি প্রয়োজনে যানবাহন পাওয়াও ছিল কঠিন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪